বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন কঠিন কেন বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন কেন কঠিন: একটি দেশের টেকসই অগ্রগতির জন্য ধারাবাহিক সংস্কার অপরিহার্য। যদিও বাংলাদেশ একটি ক্রমবিকাশমান অর্থনীতি, কাঙ্ক্ষিত অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক, বিচার বিভাগীয় ও সামাজিক সংস্কার বাস্তবায়ন করা এখানে অত্যন্ত কঠিন বলে প্রতীয়মান হয়েছে। আশি ও নব্বইয়ের দশকের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার গ্রহণ করেছিল। ফলে বাজারমুখী অর্থনীতির ভিত্তি তৈরি হয়। তবে এর পর থেকে বড় ধরনের কোনো কাঠামোগত সংস্কার কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। রাজনৈতিক স্বার্থপরতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং নীতি-সংস্কারের প্রতি অপ্রতিশ্রুতিবদ্ধতা সংস্কার বাস্তবায়নের প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। বিপরীতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো, যেমন ভিয়েতনাম, ধারাবাহিক সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। অপর দিকে বাংলাদেশে সংস্কারপ্রক্রিয়া অনেক ক্ষেত্রেই স্থবির হয়ে পড়েছে, যা দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। এ নিবন্ধে বিশ্লেষণ করা হবে, কেন বাংলাদেশে কাঙ্ক্ষিত সংস্কার কঠিন এব...
Posts
Showing posts from February, 2025
- Get link
- X
- Other Apps
যেসব যন্ত্রের কারণে বিদ্যুৎ বিল বেশি আসে, যেভাবে কমাবেন খরচ তীব্র গরমে অনেকের বাসায় সারা দিন ফ্যান চলে। কেউ কেউ ব্যবহার করেন এয়ারকন্ডিশনার বা এসি। কমবেশি সব বাসাতেই বর্তমানে রেফ্রিজারেটর রয়েছে। সবকিছু মিলিয়ে মাস শেষে বিদ্যুৎ বিল দেখে অনেকের চোখ কপালে ওঠে। এত বিল কীভাবে হলো! বিদ্যুৎ বিলের খরচ কমাতে হয়তো অনেকে লাইট, ফ্যান বন্ধ করে রাখেন। কিন্তু লাইট, ফ্যানের চেয়ে বেশি বিদ্যুৎ খরচ হয় এমন সাতটি যন্ত্র আমাদের বাসাবাড়িতেই আছে। চলুন সে রকম পাঁচটি যন্ত্র সম্পর্কে জানা যাক। পাশাপাশি শিখে নেওয়া যাক এগুলোর বিদ্যুৎ খরচ কমানোর উপায়। এসিতে সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ হয় ছবি: পেকজেলস ১. এয়ারকন্ডিশনার এসিতে সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ হয়। কারণ, এসি অনেক সময় চালিয়ে রাখতে হয়। তা ছাড়া এসি চালাতে অধিক ওয়াট শক্তি খরচ হয়। তাই বিদ্যুৎ বিল বেশি আসে। তবে কিছু নিয়ম মানলে এসি চালিয়েও বিদ্যুৎ খরচ কমানো যায়। যেভাবে খরচ কমাবেন ক. নতুন প্রযুক্তির এসি বেশি বিদ্যুৎ–সাশ্রয়ী। যেমন ইনভার্টার এসি। তাই ইনভার্টার এসি কেনার চেষ্টা করুন। খ. প্রতিবছর একবার এসির ফ্লুইড লেভেল, কুল্যান্ট চার্জসহ যাবতীয় বিষয় একজন ভালো ও দক্ষ টেকনিশি...
- Get link
- X
- Other Apps
চলতি বছরের শেষ নাগাদ নির্বাচনের পরিকল্পনা আছে: প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুহন চলতি বছরের শেষ নাগাদ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুহন তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান। নির্বাচন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে জার্মানির সহায়তা কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশের জন্য আমাদের আপনাদের সহায়তা প্রয়োজন। আমরা সাধারণ নির্বাচনকে সফল করতে কঠোর পরিশ্রম করছি। তিনি আরও বলেন, ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ।
- Get link
- X
- Other Apps
করোনা চিকিৎসার কেনাকাটায় দুর্নীতি নিয়ে ফের অনুসন্ধান দুদকের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোভিড-১৯ এর চিকিৎসায় নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য সরঞ্জাম ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে ফের নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রধান অভিযোগ বিশ্বব্যাংকের অর্থায়নে ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রকল্পের (ইআরপিপি) আওতায় ৭০০ মিলিয়ন ডলার বা প্রায় ৬ হাজার কোটি টাকার কাজে মাস্ক-পিপিই, হাসপাতালের সরঞ্জামাদি, সচেতনতায় বিজ্ঞাপন ও অ্যাপ নির্মাণে দুর্নীতি। করোনা মহামারি-২০২০ এর পাঁচ বছর পর অনুসন্ধানের জন্য এবার পাঁচ সদস্যের টিম গঠন করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদার নেতৃত্বে টিমের অপর সদস্যরা হলেন– সহকারী পরিচালক সহিদুর রহমান, মো. শাহজাহান মিরাজ, মো. ফারুক হোসেন ও উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন। যদিও করোনার মতো মহামারির মধ্যে নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্য স্বাস্থ্য সরঞ্জাম ক্রয় ও সরবরাহের নামে কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনায় ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ওষুধাগারের (সিএমএসডি) ছয় কর্মকর্তা ও ...
- Get link
- X
- Other Apps
হার না মানা মেয়েদের কথা দরিদ্রতম পরিবারের প্রথম মেয়েসন্তান, যাঁরা নানা প্রতিকূলতা পেরিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৌঁছান, তাঁদের অনুপ্রাণিত করতে দেওয়া হয় আইডিএলসি ও প্রথম আলো ট্রাস্টের ‘অদ্বিতীয়া’ বৃত্তি। চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) পড়ার সুযোগ পান তাঁরা। আবাসন, টিউশন ফি মওকুফসহ নানা সুবিধা তাঁদের দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১২ সাল থেকে ট্রান্সকম গ্রুপের সহযোগিতায় ৪২ জন এবং ২০১৭ সাল থেকে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সহযোগিতায় ৭৬ জনসহ মোট ১১৮ জন এ পর্যন্ত এই বৃত্তি পেয়েছেন। তাঁদের মধ্যে ৬৫ জনের স্নাতক শেষ হয়েছে, যাঁদের মধ্যে অনেকেই দেশে-বিদেশে ভালো অবস্থানে আছেন। পড়ুন ২০২৪ সালে বৃত্তি পাওয়া ১০ অদ্বিতীয়ার মধ্যে ৩ জনের জীবনের গল্প। দাদা-দাদির কাছে ঠাঁই হয়েছিল সাবরিন ফারহানা ছবি: সৌরভ দাস সাবরিন ফারহানা, চকলোকমান, বগুড়া ২০১৬ সালে মা-বাবার বিচ্ছেদ হয়ে যায়। ছোট বোনটাকে নিয়ে আলাদা হয়ে যান মা। বাবা আবার বিয়ে করেন। আর আমার ঠাঁই হয় দাদা-দাদির কাছে। দ্বিতীয় বিয়ের পর বাবা আর কোনো যোগাযোগ রাখেননি। পড়ালেখাসহ যাবতীয় খরচ মেটানোই কঠিন হয়ে পড়েছিল। দাদি কিছুটা স...
- Get link
- X
- Other Apps
ভারতের জয়ে সেমিফাইনালের ‘কঠিন’ সমীকরণে বাংলাদেশ খুব বেশি হিসেবনিকেশ বাকি নেই। সমীকরণ বিবেচনায় কাজটা একেবারেই সহজ। পরের দুই ম্যাচ জিতলেই আরেকটাবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। অন্তত নিজেদের কাজ এটুকুই। নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে দিলে তখন আরেক জটিলতা হতে পারে। তবে, আপাতত বাংলাদেশের সামনে দুই ম্যাচেই জয় দরকার। সমীকরণের দিক থেকে কাজটা যতটা সহজ বাংলাদেশের পারফরম্যান্সের সাপেক্ষে কাজটা ততটাই কঠিন। বিশেষত ফর্মের তুঙ্গে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে আজ সোমবারের ম্যাচটি বাংলাদেশের জন্য মাস্ট উইন। এই ম্যাচে হারলে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলেরই বিদায় ঘণ্টা বেজে যাবে। ২৭ তারিখের ম্যাচটি তখন কেবলই আনুষ্ঠানিকতা। এই ম্যাচে নিউজিল্যান্ড জিতলে ভারতের মতো তাদেরও পয়েন্ট হবে ৪। শেষ ম্যাচে বাংলাদেশ জিতলেও তাদের পয়েন্ট হবে ২। সেক্ষেত্রে কোনো সুযোগই থাকছে না শান্তদের সামনে। পাকিস্তানকেও তাই আজকের ম্যাচের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশের দিকে। টাইগাররা জয় পেলেই যে সেমিফাইনালের ক্ষীণ আশা টিকে থাকছে তাদের। বাংলাদেশের সেমিফাইনালের জন্য আজকের ম্যাচে জয় পেতেই হবে। জয়...