Posts

Showing posts from April, 2025
Image
  জর্ডানের সফল অভিযান: মুসলিম ব্রাদারহুডের আসল চেহারা উন্মোচিত সম্প্রতি জর্ডানের নিরাপত্তা বাহিনী একটি সন্ত্রাসী চক্রকে ধ্বংস করে দিয়েছে, যারা মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সরাসরি জড়িত ছিল। এই সাফল্য শুধু জর্ডানের জন্য নয়, গোটা আরব ও মুসলিম বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মুসলিম ব্রাদারহুড শুধুই একটি রাজনৈতিক সংগঠন নয় — বরং এটি একটি আদর্শিক সন্ত্রাসী কাঠামো, যার কার্যক্রম অস্থিতিশীলতা, সহিংসতা এবং চরমপন্থাকে উস্কে দেয়। মুসলিম ব্রাদারহুড: রাজনীতির মুখোশের আড়ালে সন্ত্রাস দীর্ঘদিন ধরেই মুসলিম ব্রাদারহুড নিজেদের ইসলামিক রাজনৈতিক সংগঠন হিসেবে উপস্থাপন করে এসেছে। তবে বিভিন্ন দেশে তাদের কার্যকলাপ, ষড়যন্ত্র এবং সহিংস আন্দোলন প্রমাণ করে দিয়েছে যে তারা প্রকৃতপক্ষে একটি সন্ত্রাসী সংগঠন। তাদের আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে বহু চরমপন্থী দল গঠিত হয়েছে, যারা মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে রক্তপাত ঘটিয়েছে। তরুণদের মধ্যে সচেতনতা গড়ে তোলা আজকের যুব সমাজই আগামী দিনের নেতৃত্ব। তাই আমাদের দায়িত্ব হলো তরুণ প্রজন্মের মধ্যে ব্রাদারহুডের বিপদ সম্পর্কে সচেতন...
Image
  পরীমনি ও সাদীর প্রেম কি ভেঙে গেল, কাকে প্রতারক বললেন নায়িকা প্রেমের সম্পর্কে জড়ানো চিত্রনায়িকা পরীমনির জন্য নতুন কোনো ঘটনা নয়। আবার এই সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক রাখেন না আলোচিত এই চিত্রনায়িকা। প্রেমিকসহ কাছের কয়েকজনকে নিয়ে যখন খুশি ঘুরতে বেরিয়ে পড়েন। হইহুল্লোড়ে থাকতে পছন্দ করেন পরীমনি। কয়েক মাস ধরে ঢালিউডের আলোচিত এই চিত্রনায়িকার সঙ্গে তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের সম্পর্ক ওপেন সিক্রেট। তাঁদের একাধিক ফেসবুক পোস্ট ও ভিডিও ক্লিপ তেমনটাই জানান দিয়েছে। শেখ সাদীর মায়ের পাঠানো নানান পদের পিঠাপুলির ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করেও ইঙ্গিতে সম্পর্কের বিষয়টি জানান দেন পরীমনি। কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, দুজনের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। ফেসবুকে কাছাকাছি সময়ে দুজনে দুই ধরনের পোস্ট দিয়েছেন। পরীমনি ফেসবুকে কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে লিখেছেন ‘ব্ল্যাকমেলার’। অন্যদিকে এর আগে একই ব্যাকগ্রাউন্ড দিয়ে সাদী তিনটি ডট দিয়েছেন। দুজনের পোস্টে তাঁদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা সম্পর্ক ভাঙার বিষয় নিয়ে কথা বলেছেন। শেখ সাদীর পোস্টে কেউ মন্তব্য করেছেন, ‘শেষ পর্যন্ত পরীটাও ছ্যাঁকা দিয়ে দিল।’ আরেকজন লিখেছেন, ‘এত তাড়াতাড়ি এমন পো...
Image
  যাঁরা মেসিকে ‘মেসি’ বানিয়েছেন—কেমন সেই দুই কোচ জাতীয় দল ও ক্লাব মিলিয়ে মূল দলে লিওনেল মেসির ২১ বছরের ক্যারিয়ারে সবচেয়ে উল্লেখযোগ্য কোচ কারা? অবশ্যই পেপ গার্দিওলা ও লিওনেল স্কালোনি। প্রথমজন ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত বার্সার কোচ ছিলেন। সে সময় মেসি, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তাদের নিয়ে বিশ্বসেরা বানিয়েছিলেন কাতালান ক্লাবটিকে। মেসির আজ এতটা তারকাখ্যাতির ভিত ছিল গার্দিওলার সে ‘ড্রিম টিম’–এর খেলার ধরন, যেখানে আর্জেন্টাইন কিংবদন্তি ছিলেন কেন্দ্রবিন্দু। আর স্কালোনি? জাতীয় দলের জার্সিতে মেসির কিছুই না জেতার খরা কাটিয়েছেন এই আর্জেন্টাইন কোচ। ২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেন। এরপর ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ের পাশাপাশি মেসিদের জেতান ২০২২ বিশ্বকাপ। সে বছর তাঁর অধীনে ‘ফিনালিসিমা’ জিতেছে আর্জেন্টিনা। এসব শিরোপায় ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পরিপূর্ণতা পেয়েছে মেসির ক্যারিয়ার। আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার কিকে উলফের অনুষ্ঠান ‘সিম্পলি ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে এ দুই কোচ নিয়ে কথা বলেন মেসি। বর্তমানে ম্যানচেস্টার সিটি কোচের দায়িত্বে থাকা গার্দিওলাকে নিয়ে ইন্টার মায়ামি তারকা বল...
Image
  আল-আকসায় ইহুদিদের প্রবেশ ‘নজিরবিহীনভাবে’ বাড়ছে, কিসের ইঙ্গিত এক হাজারের বেশি ইহুদি পুর্ণ্যার্থীকে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। একই সময়ে একেকটি দলে ১৮০ জন ইহুদি পবিত্র স্থানটিতে ঢুকতে পারবেন। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মসজিদে প্রবেশে এটি সংখ্যার দিক থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর পাহারায় মসজিদ চত্বরে ইহুদিদের ঢুকতে দেখা যায়। ইহুদিদের কাছে এই স্থান ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত। এ সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েল একসঙ্গে ৩০ জনের বেশি ইসরায়েলি ইহুদিকে ঢুকতে না দেওয়ার পুরোনো নীতি থেকে থেকে সরে এসেছে। ১৯৬৭ সালে ইসরায়েল এ স্থান দখল করে নেয়। এটি আন্তর্জাতিকভাবে দখলকৃত অঞ্চল হিসেবে স্বীকৃত। আল-আকসা মসজিদের তত্ত্বাবধায়ক হিসেবে রয়েছে ইসলামিক ওয়াক্‌ফ। সংস্থাটি জানায়, গত বুধবার ১ হাজার ২০০ ইসরায়েলি ইহুদি মসজিদ চত্বরে প্রবেশ করেন। গত সপ্তাহের সাপ্তাহিক ছুটি থেকেই ইহুদিদের অন্যতম ধর্মীয় উৎসব ‘পাসওভারের’ ছুটি শুরু হয়। পাসওভারের ছুটি শুরুর পর চার হাজারের বেশি ইহুদি নিয়ম লঙ্ঘন করে এ পবিত্র স্থানে প্রবেশ করেছেন। ইসরায়েলি পুলিশ বলেছে, কর্মকর্তারা পরিদর্শ...
Image
 ঢাকার বৈঠক বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক পুনরুজ্জীবনের প্রথম ধাপ প্রায় ১৫ বছরের বিরতি শেষে ঢাকায় গত বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ও পাকিস্তানের দুই পররাষ্ট্রসচিব। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের ৯ দিন আগে এ বৈঠক হলো। দুই পররাষ্ট্রসচিবের আলোচনাকে দেখা হচ্ছে দেড় দশকের স্থবির সম্পর্ক পুনরুজ্জীবনের প্রথম ধাপ হিসেবে। কারণ, দুই পক্ষই সম্পর্ক এগিয়ে নিতে আলোচনার অন্য প্রক্রিয়াগুলো নিয়মিত রাখার ওপর জোর দিয়েছে। বৃহস্পতিবারের বৈঠক নিয়ে দুই পক্ষই আলাদা বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি সংবাদ সম্মেলনে কথা বলেছে। দুই পক্ষ সম্পর্ক এগিয়ে নেওয়ার স্বার্থে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতার ওপর জোর দিয়েছে। ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ও পাকিস্তানের পক্ষে পররাষ্ট্রসচিব আমনা বালুচ নেতৃত্ব দেন। ২৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের কথা রয়েছে। সম্পর্ক জোরদারের লক্ষ্যে বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থে জোর দিয়েছে। আর পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে রাজনৈতিক, অর্থ...
Image
ভারত-বাংলাদেশ শীতল সম্পর্ক আন্তসীমান্ত বাণিজ্য ও অবকাঠামোর ওপর ব্যাপক প্রভাব ফেলছে সম্প্রতি আসাম রাইফেলস ও এশিয়ান কনফ্লুয়েন্স যৌথভাবে এক সম্মেলন আয়োজন করেছে। এ উপলক্ষে আগরতলায় এক সফরে গিয়ে আমাদের আবারও ‘আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি)’ পরিদর্শন ও সেখানে আলোচনা করার সুযোগ হয়েছে। কাস্টমস ল্যান্ড স্টেশনগুলোতে আগরতলা আইসিপির মতো সুযোগ–সুবিধা না থাকলেও স্থানটি এক বছরের কম সময় আগেও সীমান্ত কর্মকাণ্ডের এক জমজমাট কেন্দ্র ছিল। ভারত ও বাংলাদেশের মধ্যকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রতিটি সীমান্ত পয়েন্টে বাণিজ্যের গতি ভীষণভাবে কমিয়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে আগরতলা-আখাউড়া সীমান্তও। প্রতিদিন প্রায় ৩ হাজার মানুষ এ চেকপোস্ট ব্যবহার করেন। এ সংখ্যা ২০০–এর নিচে নেমে গেছে। ২০২৩–২৪ সালে আগরতলা স্থলবন্দর দিয়ে বাণিজ্যের পরিমাণ ছিল ৩১৮ কোটি রুপি। দৃশ্যত আজ সেখানে কোনো পণ্য চলাচল নেই। আধুনিক, ঝকঝকে আইসিপি ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে প্রজন্মগত পরিবর্তনের প্রতীক। দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও আন্তসীমান্ত অবকাঠামোর উন্নয়নে উভয় দেশ উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। অনেক বছর ধরেই বাংলাদেশ কলম্বো, সিঙ্গাপুর ও মাল...
Image
  কুড়িগ্রামে ব্রহ্মপুত্র থেকে সাঁতরে যমুনা, পদ্মা, মেঘনা হয়ে বঙ্গোপসাগরে গেছেন রফিকুল কুড়িগ্রামের ঝুনকার চরের পাশ দিয়ে বাংলাদেশে ঢুকেছে ব্রহ্মপুত্র। সেখান থেকে সাঁতার কাটা শুরু করে যমুনা, পদ্মা, মেঘনা হয়ে বঙ্গোপসাগরে গেছেন মুহম্মদ রফিকুল ইসলাম। কয়েক দফা বিরতি নিয়ে ২৫ দিনে নদীপথে পাড়ি দিয়েছেন প্রায় সাড়ে ৫০০ কিলোমিটার। সজীব মিয়াকে ‘দ্য গ্রেট ডেলটা সুইম’ নামে রোমাঞ্চকর এই অভিযানের গল্প শোনালেন সাঁতারু। প্রায়ই আমরা কায়াক অভিযানে বের হই। বেশ কিছুদিন ধরে পরিকল্পনা করেছিলাম ব্রহ্মপুত্রের প্রবেশমুখ থেকে কায়াক চালিয়ে কয়েক ধাপে বঙ্গোপসাগর অভিমুখে যাব। সেই লক্ষ্যেই ২০ ফেব্রুয়ারি ভারত সীমান্তঘেঁষা কুড়িগ্রামের ঝুনকার চরে যাওয়া। এবার আমার সঙ্গী নওশাদ নওয়াজ। ইনফ্ল্যাটেবল কায়াকটা আমরা দুজনে চালাব। চরে তারই অল্প পরিচিত একজনের বাড়িতে রাতে থাকা-খাওয়ার ব্যবস্থা হয়। ঝুনকার চরের পাশ দিয়েই বাংলাদেশে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র। সেখানে নদীতে নেমে মনটা প্রশান্ত হয়ে গেল। অনেক দিন দীর্ঘ সাঁতার না-কাটা শরীরও চনমন করে উঠল। মনে হচ্ছিল কায়াক রেখে সাঁতরাই। নওশাদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্তও নিয়ে ফেললাম। কায়াক সে একাই...
Image
ফেসবুক কি আপনার মনের কথাও পড়ে ফেলে  ১৫তম বিবাহবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সেঁজুতি কবীর স্বামীকে ঘড়ি উপহার দেওয়ার কথা ভাবছিলেন। ভাবতে ভাবতে ফেসবুকে ঢুকেই চমকে গেলেন। তাঁর সামনে বিভিন্ন ডিজাইনের সব ঘড়ির বিজ্ঞাপন আসতে শুরু করছে। সেঁজুতি কবির জানান, ‘ভীষণ অবাক হয়েছিলাম। আমার স্বামী ঘড়ি পছন্দ করেন, তাই মাঝেমধ্যেই তাঁকে ঘড়ি উপহার দিই। ফেসবুক কীভাবে জানল সে সময় আমার ঘড়ি লাগবে!’ চিকিৎসক সেঁজুতি কবীরের মতো এমন অনেকেই চমকে যান। কারণ, এখন যা মনে আসে, তা যেন কীভাবে মুহূর্তেই ভেসে ওঠে ফেসবুকের পর্দায়। কী রহস্য ফেসবুকে এই ডিজিটাল যুগে অনেক ফেসবুক ব্যবহারকারী এমন অদ্ভুত বিষয়ের সাক্ষী। ব্যাপারটা এমন, যেন কোনো এক জাদুতে ফেসবুক জানে আমাদের মনে কী চলছে। প্রযুক্তিগত দিক থেকে বিষয়টির ব্যাখ্যা আছে, অর্থাৎ মোটেও জাদুবিদ্যা বা কাকতালীয় ব্যাপার নয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিশ্লেষক হাসান তানভীর মনসুর বলেন, ‘ফেসবুক আদতে তার ব্যবহারকারীদের অত্যাধুনিক ডেটা সংগ্রহের পদ্ধতি ব্যবহার করে, যা ব্যবহারকারীর পছন্দ ও আচরণকে অনেক নির্ভুলতার সঙ্গে ভবিষ্যদ্বাণী করতে দেয়।’ আপনার তথ্যই ফেসবুকের শক্তি ফেসবুক শুধু তাঁর ব্যবহারক...
Image
  নারীর প্রতি সহিংসতা: ছেলেমেয়ের মানুষ হওয়া ও সুস্থ সমাজমানস মাগুরার শিশুটিকে বাঁচানো যায়নি। তবু এটুকুও তো আমরা বলতে পারছি না যে এই ঘটনার পর শিশু ও নারীর প্রতি এমন পাশবিক নির্যাতনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। আইন ও সালিশ কেন্দ্রের গবেষণার ভিত্তিতে গত ১০ বছরে দেশে অন্তত ৫ হাজার ৬০০ শিশু ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর বাইরে নারীর প্রতি সহিংসতা তো রয়েছেই। রয়েছে পারিবারিক ও সামাজিকভাবে ‘নিষ্পত্তি’ করে কার্যত ধামাচাপা দেওয়া। মাগুরার ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের বিচার-শাস্তির দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই আরও অন্তত এক ডজন শিশুসহ নারী ধর্ষণের শিকার হয়েছেন। সমাজে বিকৃত মানসিকতার বিস্তার এতটাই যে শুধু প্রতিবাদে, বিচারে, শাস্তিতে এই অপরাধ বন্ধ হচ্ছে না। এ ধরনের কোনো কোনো ঘটনার পরে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, বিচার ও সর্বোচ্চ শাস্তির জোরালো দাবি ওঠে। কিন্তু কেবল এটুকুতে যে নারী নিগ্রহের অবসান হবে না, তা বোঝা এখন জরুরি। সংকটের স্বরূপ বোঝার জন্য সমাজের, বিশেষভাবে সমাজমানসেরও সংকট বোঝা দরকার। বিকৃত মানসিকতার বিস্তার কেন এবং শিশুর সুস্থ মানসিকতা নিয়ে বড় হওয়ার সংকট কোথায়, তা না জানলে মনে হয় না এ...
Image
 ডিসেম্বরের মধ্যেই ভোট, এই প্রশ্নে দলগুলোকে একমতে আনতে চায় বিএনপি বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানায়, তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়। এ লক্ষ্যে রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টি করে সরকারের ওপর জোরালো চাপ তৈরি করতে চাইছে বিএনপি। সে জন্য বিভিন্ন দলের সঙ্গে মতবিনিময় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এর আগে থেকেই বিএনপির লিয়াজোঁ কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা দ্রুত নির্বাচন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে মতবিনিময় করে আসছেন। এখন নতুন করে দলগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে, ১৬ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর। বৈঠকে প্রধান উপদেষ্টা এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন, যা বিএনপি মেনে নেয়নি। যে কারণে বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সাংবাদিকদের বলেছেন, তাঁরা প্রধান উপদেষ্টার বক্তব্যে একেবারেই সন্তুষ্ট নন। তাঁদের ‘কাটঅফ টাইম’ ডিসেম্বর। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রথম আলোকে বলেন, ‘মহাসচিব তো বলেই দ...
Image
  ছোটদের ‘খাটো’ করে দেখার এ কেমন কালচার কম বয়সী মানুষের কাছেও অনেক কিছু শেখার আছে। ‘প্রাপ্তবয়স্ক’রা এটা বুঝলেও অনেক সময় স্বীকার করেন না। রাষ্ট্র-রাজনীতি-সমাজে নবীন-প্রবীণের দ্বন্দ্ব বিশ্ববিদ্যালয়ে এসে এক শিক্ষককে পেয়েছিলাম, যিনি নতুন-পুরোনোনির্বিশেষে সব শিক্ষার্থীকেই ‘আপনি’ বলে সম্বোধন করতেন। নবীন শিক্ষার্থীরা ‘হোঁচট’ খেতেন, অনেকে তুমি বলার জন্য কাকুতি–মিনতি করতেন; কিন্তু স্যার কাউকে কোনো দিন তুমি বলতেন না। রিকশাচালক, কমনরুমের ফরমাশ খাটা বিনা বেতনের বয়, কলাভবনের পরিচ্ছন্নতাকর্মী—সবাইকে একই স্বরে তিনি আপনি করেই বলতেন।  এই ধাতুর আরেক বিরল ব্যক্তিত্ব ছিলেন অধ্যাপক মুহম্মদ শামসউল হক, (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য, পরে মন্ত্রী। তাঁকে তাঁর একান্ত সহকারী, এমনকি পিয়ন পর্যন্ত আগে সালাম দিতে পারেননি। তিনিই আগে সালাম দিতেন এবং সবাইকে আপনি করেই সম্বোধন করতে দেরি করতেন না।  কিন্তু তাঁদের গুণমুগ্ধ বেশির ভাগ ছাত্রের মধ্যে বিষয়টি ‘সংক্রমিত’ হয়নি। আমরা জানি, অসুখ সংক্রমিত হয়, সুস্বাস্থ্য নয় আর সুবচন তো ‘হুনস্ত দুরস্ত’। আমাদের বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকের সরাসরি ছাত্র পরবর্তী সময়...
Image
 সেরা বাংলাবিদ হলেন চট্টগ্রামের অভিষেক সেরা বাংলা‌বিদ হ‌য়ে‌ছেন চট্টগ্রামের অভিষেক দাশ (মাঝে), দ্বিতীয় হ‌য়ে‌ছেন ঢাকার রিফা তাসনিয়া পেয়েছে ও তৃতীয় হ‌য়ে‌ছেন চট্টগ্রামের রশ্মি তুলতুল চৌধুরী.... বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়ালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’–এর ষষ্ঠ বর্ষের বিজয়ী হলেন চট্টগ্রামের অভিষেক দাশ। আজ রাতে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় শোটি আয়োজন করা হয়। মহোৎসব ও চূড়ান্ত পর্বে সেরা বাংলাবিদ হিসেবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি জিতে নিয়েছেন অভিষেক দাশ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন ঢাকার রিফা তাসনিয়া। তিনি পেয়েছেন তিন লাখ টাকা এবং তৃতীয় স্থান অধিকারী চট্টগ্রামের রশ্মি তুলতুল চৌধুরী পেয়েছেন দুই লাখ টাকার মেধাবৃত্তি। এ ছাড়া প্রথম ১০ জন প্রতিযোগীর প্রত্যেকে পেয়েছেন একটি করে ল্যাপটপসহ ব্যক্তিগত লাইব্রেরি করার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইস্পাহানি টি লিমিটেড জানিয়েছে, নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব...
Image
ফেসবুকে মন্তব্য পছন্দ না হলে রিপোর্ট করবেন যেভাবে  অনলাইন দুনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিদিনই হয়ে উঠছে মানুষের মত প্রকাশ এবং আলোচনার প্রধান কেন্দ্র। এখানে যেমন ইতিবাচক কথোপকথন হয়, তেমনি মাঝে মাঝে কিছু মন্তব্য হয়ে ওঠে কটু, অশালীন বা আক্রমণাত্মক—যা ব্যবহারকারীর জন্য হতে পারে অত্যন্ত বিব্রতকর বা মানসিকভাবে আঘাতের কারণ। এই বিষয়গুলো মাথায় রেখেই ফেসবুক এবার তাদের কমেন্ট রিপোর্ট ফিচারে এনেছে নতুনত্ব ও সহজীকরণ। এখন ব্যবহারকারীরা আগের চেয়েও আরও সহজে যেকোনো মন্তব্য রিপোর্ট করতে পারবেন এবং অনলাইন অভিজ্ঞতা আরও সুরক্ষিত করে তুলতে পারবেন। ফিচারটি কিভাবে কাজ করে? ফেসবুকের ডেস্কটপ ভার্সনে প্রতিটি কমেন্টের পাশে এখন দেখা যাবে একটি 'তিন ডট' আইকন। সেখানে ক্লিক করলেই পাওয়া যাবে দুটি অপশন- Hide comment (কমেন্ট লুকানো) ও Report comment (কমেন্ট রিপোর্ট করা)। যদি কেউ কমেন্ট রিপোর্ট করতে চান, তাহলে ফেসবুক জানতে চাইবে—কোন কারণে আপনি এটি রিপোর্ট করছেন। ফেসবুক এবার রিপোর্ট করার জন্য আরও বিস্তারিত কারণ যুক্ত করেছে। যেমন: ঘৃণামূলক বক্তব্য, হেনস্তা বা হয়রানি, সহিংস মন্তব্য, যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা, স...
Image
  যেসব কারণে মানুষ আপনাকে গুরুত্ব দেয় না আপনার কি কখনও মনে হয়েছে যে আপনাকে গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে না, আপনি নিজের সম্পর্কে যতই সোচ্চার হোন না কেন? এটি একটি সাধারণ অভিজ্ঞতা যা যে কারও সঙ্গেই ঘটতে পারে, কর্মক্ষেত্রে, সামাজিক সমাবেশে, এমনকি পরিবারের মধ্যেও। বরখাস্ত বা অবমূল্যায়ন করার অনুভূতি হতাশাজনক হতে পারে এবং এমনকী আপনার রুচি নিয়েও প্রশ্ন তুলতে পারে। এর মূল কারণগুলো বুঝলে তা আপনাকে এই পরিস্থিতির প্রতিকার খুঁজে পেতে সাহায্য করবে। কেন মানুষ আপনাকে গুরুত্ব দিচ্ছে না? সম্ভব্য কারণগুলো জেনে নিন- ১. অসঙ্গতভাবে যোগাযোগ করা যখন আপনার যোগাযোগে ধারাবাহিকতার অভাব থাকে, তখন অন্যদের পক্ষে আপনাকে গুরুত্ব সহকারে নেওয়া কঠিন হতে পারে। আপনি যদি গুরুত্বপূর্ণ বিষয়ে ঘন ঘন আপনার অবস্থান পরিবর্তন করেন বা নিজের বিরোধিতা করেন, তাহলে মানুষ আপনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। আপনার নিজেকে প্রকাশের ধরনে স্পষ্টতা এবং ধারাবাহিকতা থাকলে তা অন্যদেরকে আপনার অবস্থান বুঝতে সাহায্য করে, আপনার নির্ভরযোগ্যতার ওপর আস্থা তৈরি করে। ২. দক্ষতা বা সঠিক জ্ঞানের অভাব কিছু পরিস্থিতিতে, মানুষ হয়তো আপনাকে গুর...
Image
 ওষুধশিল্পে কাঁচামাল উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তনের পথে বাংলাদেশ দেশে উৎপাদিত ওষুধের প্রায় ৯৫ শতাংশ কাঁচামাল আমদানিনির্ভর—এ বাস্তবতা বদলে দিতে বড় ধরনের নীতিগত পরিবর্তনের সুপারিশ করছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন।  কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশেই কাঁচামাল উৎপাদনের সক্ষমতা গড়ে তুলতে প্রণোদনা, ট্যাক্স-ভ্যাট ছাড়, বিদ্যুৎ-গ্যাসে ভর্তুকিসহ নানা সহায়তা সুপারিশ করা হবে। এতে শুধু আমদানি নির্ভরতা কমবে না, ওষুধের দামও নাগালে থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।  শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর দারুস্ সালাম এলাকায় অবস্থিত বিআইএইচএস জেনারেল হাসপাতালে বাংলাদেশ এপিআই অ্যান্ড ইন্টারমিডিয়ারিস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএআইএমএ) সঙ্গে এক বৈঠকে তিনি এসব তথ্য জানান।  অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, ওষুধশিল্পে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে স্বাস্থ্য সংস্কার কমিশন দেশীয় কাঁচামাল উৎপাদনে জোরালো নীতিগত সহায়তার সুপারিশ দেবে। তিনি বলেন, ওষুধ তৈরির জন্য যে কাঁচামাল দরকার, তার ৯৫ শতাংশই আমরা আমদানি করি। এটি একটি বড় ঝুঁকি। হাতেগোনা কয়েকটি দ...
Image
সাবিলা নূর কি শাকিবের নায়িকা হচ্ছেন না?   শোনা যাচ্ছিল, আসছে ঈদুল আযহার সিনেমা ‘তাণ্ডব’-এ ঢাকাই মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এই জল্পনা অনেকদিনের হলেও এখনও রয়েছে ধোঁয়াশা। গত মার্চ মাসে ‘তাণ্ডব’ নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ; সঙ্গে প্রকাশ হয় ছবির ফার্স্ট লুক। সে সময় নির্মাতা রায়হান রাফী জানিয়েছিলেন, শাকিবের বিপরীতে কে থাকছেন তা রোজার ঈদের পর প্রকাশ্যে আনবেন। কিন্তু নতুন খবর বলছে, এখনও নাকি এই ছবির জন্য নতুন নায়িকা খোঁজা হচ্ছে! তার মানে, সাবিলা নূর ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা হচ্ছেন না? সিনেমার সংশ্লিষ্ট একটি সূত্র এক গণমাধ্যমে দাবি করেছে, সিনেমাটিতে এখন আর সাবিলা কাজ করছেন না। সে কারণে গেল ৮ এপ্রিলের শুট হয়নি। তবে ঠিক কী কারণে সাবিলা নূর থাকছেন না তা নাকি নিশ্চিত করতে পারেনি সূত্রটি।  এ খবরের পর পরিচালক রায়হান রাফী গণমাধ্যমে বলেছেন, ‘সিনেমাতে কে নায়িকা হচ্ছেন, সেটা আমরা বলিনি। যেহেতু কাউকে নিয়েছি বলিনি কাউকে বাদ দিচ্ছি এমনও বলছি না।’ জানা গেছে, সিনেমাটির বিশেষ একটি চরিত্রে কাজ করছেন জয়া আহসান। এ...
Image
 পাচার অর্থ ফেরাতে আপস, তবে লাগবে সঠিক তথ্য : গভর্নর পাচার হওয়া অর্থ আপসের মাধ্যমে ফেরত আনার বিষয়ে ভাবছে সরকার। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আপসে যেতে হলে সঠিক তথ্য বের করতে হবে। তথ্যে গরমিল হওয়া যাবে না। যত ভালো তথ্য পাব তত ভালো করব আপস বা আদালতে।    শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে চট্টগ্রামে মানিলন্ডারিং প্রতিরোধ কার্যক্রম এবং সমসাময়িক ব্যাংকিং বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, বাংলাদেশ মানিলন্ডারিংয়ে বড় ভিকটিম। আমাদের দেশের ব্যাংকিং খাতে কতিপয় পরিবার বা গোষ্ঠী মানি লন্ডারিং করে সম্পদ চুরি করে বাইরে নিয়ে গেছে। আমরা সেই সম্পদ ফিরিয়ে আনার চেষ্টা করছি। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, রোগের উৎপত্তি রোধ করা প্রধান দায়িত্ব। কিন্তু রোগ সারানো হচ্ছে পরে। চুরি হওয়ার পরে বুদ্ধি বাড়িয়ে লাভ নেই। চুরি হওয়ার আগেই ঠেকানোর ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে যেন আর কোনোভাবে না হয়। তিনি আরও বলেন, পৃথিবীর সব দেশেই আউট অব কোর্ট স্যাটেলমেন্ট বলে একটা কথা আছে। মামলায় সবসময় দীর্ঘসূত্রিতায় যাওয়ার মানে হয় না। কারণ, ভালোভাবে ধরতে পার...