Posts

Showing posts from June, 2025
Image
রেলওয়ে অপটিক্যাল ফাইবারের দাম বাড়িয়েছে, কী প্রভাব পড়বে ইন্টারনেটের দামে  বাংলাদেশ রেলওয়ে তাদের ফাইবার অপটিক কেব্‌ল ইজারা দেওয়ার জন্য নতুন করে দরপত্র আহ্বান করেছে। তবে এবার আগের তুলনায় প্রতি কোরের মূল্য বাড়ানো হয়েছে। এতে আপত্তি জানিয়েছে অপারেটররা। ১৬ জুন রেলওয়ে এই দরপত্র আহ্বান করে। এতে প্রতি কোর ফাইবারের মূল্য ধরা হয়েছে ৪ টাকা ৫০ পয়সা, যা আগে ছিল ৩ টাকা ৮ পয়সা। অপারেটররা সাধারণত জোড়া কোর ফাইবার ইজারা নেয়। সে হিসাবে জোড়া ফাইবারের ভিত্তিমূল্য দাঁড়াচ্ছে ৯ টাকা, যা আগের চেয়ে ১৭ শতাংশ বেশি। বাংলাদেশ রেলওয়ের প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) সুশীল কুমার হালদার প্রথম আলোকে বলেন, ফাইবারের মান অনুযায়ী দামের সমন্বয় করা হয়েছে। রেলওয়ের ৩ হাজার ২০৫ কিলোমিটার ফাইবার কেব্‌ল রয়েছে, যা মোবাইল অপারেটর ছাড়াও অন্যান্য এনটিটিএন (ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক) অপারেটরাও ইজারা নিয়ে গ্রাহকদের সেবা দেয়। প্রতি পাঁচ বছর পরপর রেলওয়ে তাদের এই ইজারা নবায়ন করে। অপারেটরদের অভিযোগ, রেলওয়ে এই মূল্যবৃদ্ধির আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে অনুমোদন নেয়নি। বিটিআরস...
Image
 আমার নাম-ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে : তিশা সময়মতো কর পরিশোধ না করায় চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, সাবিলা নূর ও অভিনেতা আহমেদ শরীফসহ ২৫ জনের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর কর অঞ্চল-১২’র সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের সই করা চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৫ জুন তাদের ব্যাংক হিসাব ফ্রিজ করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। চিঠিতে এ ২৫ জনের ব্যাংক হিসাব, বকেয়া কর, টিআইএন, পাসপোর্ট নম্বর উল্লেখ করা হয়েছে। সেই তালিকায় থাকা ‘নুসরাত ইয়াসমিন তিশা’ নামের একজনকে ঘিরে ছড়িয়েছে বিভ্রান্তি। অনেকে সেই নামকেই ধরে নেন নুসরাত ইমরোজ তিশা। বিষয়টি নিয়ে অভিনেত্রী নিজেও বেশ বিরক্তি প্রকাশ করেছেন। রোববার রাতে এক ফেসবুকে স্ট্যাটাসে তিশা লিখেছেন, ‘আমি নুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি নুসরাত ইমরোজ তিশা,...
Image
 জীবনে যাদেরকে দেখে অনুপ্রাণিত হই, শাকিব তাদের একজন : বাঁধন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিজের অনুপ্রেরণা মনে করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্টে দেখা গেল শাকিব বন্দনা। যেখানে ঢালিউড মেগাস্টারকে প্রশংসায় ভাসিয়েছেন বাঁধন।  সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, “আমার জীবনে বহু মানুষ আছেন যারা আমাকে অনুপ্রাণিত করেছেন। এর মানে এই নয় যে, আমি তাদের সব মতের সঙ্গে একমত। কিন্তু তাদের জীবনের কিছু দিক, মানসিক দৃঢ়তা, সিদ্ধান্ত আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। ঠিক তেমন একজন হচ্ছেন আমাদের সুপারস্টার শাকিব খান।” শাকিবকে শ্রদ্ধা জানিয়ে আজমেরী হক বাঁধন লেখেন, “শাকিব খান যেভাবে নিজেকে তৈরি করেছেন, তার জন্য আমি শ্রদ্ধা জানাই। এমন তারকাখ্যাতি অর্জন করা সহজ নয়। এটা সম্ভব হয় বছরের পর বছর কঠোর পরিশ্রম আর নিজের কাজের প্রতি গভীর ভালোবাসা থাকলে। তার এই অধ্যবসায় ও অঙ্গীকারই তাকে আজকের শাকিব বানিয়েছে।” শাকিবকে ঘিরে দর্শকদের ভালোবাসার প্রসঙ্গ টেনে বাঁধন লেখেন, “মানুষ তাকে নিঃশর্তভাবে ভালোবাসেন, সেটাই সবচেয়ে বড় অর্জন। আমি বিশ্বাস করি, খ্যাত...
Image
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ১ জুলাই থেকে ৫ আগস্ট অনুষ্ঠান  ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ আয়োজন করা হবে। মঙ্গলবার (২৪ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।  ৩৬ দিনব্যাপী জুলাই স্মৃতি উদযাপনে যেসব অনুষ্ঠানের আয়োজন হবে সেগুলো হলো— ১ জুলাই : মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জাসহ অন্যান্য উপসানালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা। জুলাই ক্যালেন্ডার প্রদান (অনলাইন-অফলাইন)। জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি সূচনা, চলবে ১ আগস্ট পর্যন্ত। জুলাই শহীদ স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি চালু।   ৫ জুলাই : বিভিন্ন সময় অবৈধ আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতন প্রচারে দেশব্যাপী পোস্টারিং কর্মসূচি চালু। ৭ জুলাই : julyforever.org নামে ওয়েবসাইট চালু।  ১৫ জুলাই : ‘আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া’ শিরোনামে ১৫ জুলাইয়ের ভিডিও শেয়ার। জুলাই স্মৃতিচারণ। ডকুম...
Image
  বাংলাদেশে ইমিগ্রেশন পরামর্শ দিতে যুক্ত হয়েছে ভিএফএস ইটিএম-রায়াদ গ্রুপ বাংলাদেশে ইমিগ্রেশন বিষয়ক পরামর্শ সেবা প্রদানে ভিএফএস গ্লোবালের এডুকেশন, ট্রেড অ্যান্ড মাইগ্রেশন (ভিএফএস ইটিএম) সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছে রায়াদ গ্রুপ। এই অংশীদারিত্ব বাংলাদেশের সেবা গ্রহীতাদের ঢাকার ভিএফএস গ্লোবাল সেন্টারে খুব সহজে ইমিগ্রেশন বিষয়ক সার্বিক পরামর্শ সেবা গ্রহণ সহজলভ্য করবে। সংবাদ বিজ্ঞপ্তিতে ভিএফএস গ্লোবাল জানায়, ভিএফএস ইটিএম এবং রায়াদ গ্রুপ সম্মিলিতভাবে উচ্চমানের অভিবাসন পরার্মশ সেবা প্রদানের একটি সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠা করবে। এই কেন্দ্রটি সর্বশেষ অগ্রগতিসম্পন্ন জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করবে এবং তাদের সেরা আইনি দক্ষতার সঙ্গে সংযুক্ত করবে, যা সংশ্লিষ্ট ব্যক্তি জটিল অভিবাসন প্রক্রিয়াগুলোকে সহজে বুঝতে পারবেন এবং ক্রমবর্ধমান অভিবাসন নিয়মগুলো মেনে চলতে সক্ষম হবেন। তারা জানায়, বিশ্বজুড়ে ইমিগ্রেশন সংক্রান্ত নিয়মকানুন আরও জটিল হচ্ছে এবং আইনি বাধ্যবাধকতা বাড়ছে। এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সেবা গ্রহীতারা অভিজ্ঞ ইমিগ্রেশন, ট্যাক্স এবং আইনি বিশেষজ্ঞদের নেটওয়ার্কের সহায়তা পাবেন। এই...
Image
 ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র সংরক্ষণে ফিল্ম আর্কাইভকে উদ্যোগ নিতে হবে : তথ্য উপদেষ্টা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, চলচ্চিত্র সংরক্ষণে ডিজিটাল পদ্ধতি চালু করা জরুরি। এ জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে কার্যকর উদ্যোগ নিতে হবে এবং প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়াতে হবে। আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সম্ভাবনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ইতিহাস ও ঐতিহ্য-বিষয়ক দলিলাদি এবং দেশি-বিদেশি চলচ্চিত্র সংরক্ষণে ফিল্ম আর্কাইভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রামাণ্যচিত্র সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ফিল্ম আর্কাইভকে  বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকেন্দ্রিক প্রামাণ্যচিত্র সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। আর্কাইভে মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠদের সাক্ষাৎকারভিত্তিক প্রামাণ্যচিত্র সংরক্ষণেরও তাগিদ দেন তিনি। ফিল্ম ম্যাগাজিন সংগ্রহের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন,  বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন গ্রন্থাগার  থেকে গত ৫০ বছরের ফিল্ম ম্যাগাজিন সংগ্রহের উদ্যোগ গ্...
Image
 ইরান এখন কীভাবে জবাব দেবে? ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে দাঁড়িয়ে রোববার সকালে যখন বেঞ্জামিন নেতানিয়াহু বক্তব্য দিচ্ছিলেন, তখন তিনি শুরুতেই হিব্রু ভাষায় ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিষয়ে নাটকীয় কোনও বর্ণনা দেশের জনগণের উদ্দেশে দেননি তিনি। বরং এর পরিবর্তে সরাসরি ইংরেজিতে বক্তব্য দেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন। আর তার এই প্রশংসার নেপথ্য কারণ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বোমা হামলা। নেতানিয়াহুর কণ্ঠে বিজয়ের সুর এবং চাপা হাসি অপ্রত্যাশিত নয়। কারণ তার রাজনৈতিক জীবনের বড় একটি অংশজুড়েই ছিল ইরানকে ইসরায়েলের জন্য হুমকি হিসেবে তুলে ধরা। গত ১৫ বছর ধরে তার মার্কিন মিত্রকে বোঝানোর চেষ্টা করে আসছেন যে, কেবল সামরিক হামলাই (এবং শুধু মার্কিন অস্ত্র দিয়েই) ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা সম্ভব। ‘ইতিহাস বদলে দেওয়ার’ মতো সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে নেতানিয়াহু নিজেকেও অভিনন্দন জানাতে পারেন। কারণ তিনি এমন একজন মার্কিন প্রেসিডেন্টের মনোভাব বদলাতে সক্ষম হয়েছেন, যিনি নির্বাচনী প্রচারণার সময় বিদেশে সামরিক ...
Image
 ব্যস্ততা বাড়ছে সাকিবের, ডাক পেলেন আরও এক লিগে জাতীয় দল থেকে অনেকটাই নির্বাসিত অবস্থায় আছেন সাকিব আল হাসান। রাজনীতির সঙ্গে জড়িয়ে নিজেকে ক্রিকেটের বাইরেও অনেকটাই বিতর্কিত করেছেন। এরমাঝে এসেছিল বোলিং নিষেধাজ্ঞা। যে কারণে সাকিবকে মাঠে দেখতে পাওয়াটাই ছিল কঠিন। তবে সেই সময় পার করে আবার মাঠেই ব্যস্ত হচ্ছেন একসময়ের ক্রিকেট বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার।  নতুন খবর, ম্যাক্স সিক্সটি ক্রিকেট লিগে খেলবেন সাকিব আল হাসান৷ টি-টেন ফরম্যাটের ৮ দলের এই টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশি তারকা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এই টুর্নামেন্টে দেখা টাইগার অলরাউন্ডারকে। সাকিবের এই টুর্নামেন্টে খেলার কথা ইন্সটাগ্রামে জানিয়েছে ম্যাক্স সিক্সটি ক্রিকেট কর্তৃপক্ষ। অবশ্য সাকিব কোন দলের হয়ে খেলবেন তা জানা যায়নি।  ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে সাকিব ছাড়াও খেলবেন মোহাম্মদ নবী, কাইল মেয়ার্স, ডেভিড মালান, অ্যালেক্স হেলস, থিসারা পেরেরাদের মতো তারকারা। এর আগে কদিন আগেই তিনি নাম লিখিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সে।  উল্...
Image
 প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিকারী হওয়ায় সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠে : বুলবুল জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, বিদ্যমান আইনে প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিকারী হওয়ায় সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠে। অপরদিকে রাষ্ট্রপতি কেবল মোনাজাত আর কবর জিয়ারত ব্যতীত অন্য কোনো কাজ করতে পারে না। এমনকি কোনো কথাও বলতে পারেন না। তিনি বলেন, রাষ্ট্রপতিকে কোনো কথা বলতে হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যা লিখে দেওয়া হয়, তাই বলতে হয়। যার ফলে জামায়াতে ইসলামী প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলেছে। অপরদিকে দলীয় প্রধান সরকার প্রধান (প্রধানমন্ত্রী) হওয়ার ফলে সরকার রাষ্ট্র শক্তিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সরকার রাষ্ট্র শক্তি দিয়ে বিরোধী দল ও মতকে দমন করার চেষ্টা করে। সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই রাষ্ট্রযন্ত্র প্রয়োগ করা হয়। তাই দলীয় প্রধানকে সরকারপ্রধান না করতে দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। রোববার (২২ জুন) ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী-যাত্রাবাড়ী আংশিক) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য স...
Image
 ইতিহাসের পাতায় শান্ত, প্রথম বাংলাদেশি হিসেবে গড়লেন বিরল রেকর্ড  শেষ কবে একজন বাংলাদেশি ব্যাটার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন? উত্তরটা খোঁজা খুব একটা কঠিন না। ২০২৩ সালেই মাত্র দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে করেছিলেন ১৭৬ আর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১২৪।  এর আগে এই কীর্তি ছিল কেবল মুমিনুল হকের। তার কীর্তি ছিল এই শ্রীলঙ্কার বিপক্ষেই.২০১৮ সালে চট্টগ্রাম টেস্টে। ১৭৬ রান করেছিলেন প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে তার উইলো থেকে আসে ১০৫ রান।  নাজমুল শান্তর সামনে সুযোগ ছিল বাংলাদেশের প্রথম ‘অধিনায়ক হিসেবে’ টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করা এবং প্রথম বাংলাদেশি হিসেবে ‘দুইবার’ একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়ার।  গলের প্রথম টেস্টে শান্ত করেছেন এই দুটি রেকর্ডই। ৫ম দিনে লাঞ্চের আগে বৃষ্টি হানা দেয়। তার আগ পর্যন্ত করেন ৮৯ রান। লাঞ্চের পর ব্যাট করতে নেমে বাকি ১১ রান নেন দেখেশুনে। আরও ২২ বল খেলেন সেঞ্চুরি পূরণ করতে। সবমিলিয়ে টেস্টে এটি তার ৭ম সেঞ্চুরি। মোহাম্মদ আশরাফুলকে পেরিয়...
Image
 বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে : অর্থ উপদেষ্টা প্রস্তাবিত বাজেটে আগের চেয়ে বাড়তি করে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কেনা এবং ভবন নির্মাণে অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। তবে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন করার সময় সেটি পরিপূর্ণভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাজেটোত্তর সংবাদ সম্মেলন তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে কালো টাকা সাদা করা নিয়ে এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, প্রস্তাবিত বাজেটে বাড়তি কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। তবে বিভিন্ন পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে সেই বিধান বাতিল করা হয়েছে। ফলে কালো টাকা সাদা করার সুযোগ আর থাকছে না। এর আগে সকালে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আগামী ১ জুলাই থেকে বাজেট কার্যকর করা হবে। জুলাই...
Image
রো‌হিঙ্গাদের অর্থায়নে সহায়তা দিতে ওআইসির দেশগুলোকে আহ্বান  আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে চলমান আইনি কার্যক্রমে অর্থায়নে সহায়তা এবং কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা দিতে ওআইসির দেশগুলোকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তুরস্কে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক সেশনে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। রোববার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তৌহিদ হোসেন বলেন, অপর্যাপ্ত তহবিলের অভাবে কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মানবিক সহায়তাও ব্যাহত হয়েছে। বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা আশঙ্কাজনকভাবে কমছে। ২০২৪ সালের জন্য জাতিসংঘের প্রাক্কলিত প্রয়োজনীয় তহবিলের মাত্র ৬৮ শতাংশ গত বছর পাওয়া গেছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, তহবিল সংকটের কারণে গত ৩ জুন থেকে ইউনিসেফ শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এ ছাড়া ডব্লিউএফপি খাদ্য রেশন কমিয়েছে। সেপ্টেম্বরের মধ্যে তহবিল না পাওয়া গেলে তা আরও কমবে।
Image
  ইরান-ইসরায়েল সংঘাতের প্রকৃত সমাপ্তি চান ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে ‘যুদ্ধবিরতির চেয়ে ভালো’ কিছু চান। একই সঙ্গে চলমান এই সংঘাতের ‘একটি সত্যিকার সমাপ্তি’ চান তিনি। মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন দেশ দুটির মধ্যে সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। কানাডায় বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর বৈঠক শেষ হওয়ার একদিন আগেই আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রে ফিরেছেন ট্রাম্প। তাকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে ইরান-ইসরায়েল সংঘাতের বিষয়ে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‌‌যুক্তরাষ্ট্র একটি সত্যিকার সমাপ্তি চায়। যুদ্ধবিরতি নয়। একটি সমাপ্তি। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির আলোচনার জন্য তিনি এখনও ইরানের সাথে যোগাযোগ করেননি। মার্কিন এই প্রেসিডেন্ট লিখেছেন, ইরানের একটি চুক্তিতে স্বাক্ষর করা উচিত। তিনি বলেন, ‌‌তারা যদি কথা বলতে চায়, তারা জানে কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হয়। তাদের আলোচনার টেবিলে থাকা চুক্তি গ্রহণ...
Image
 ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে রওনা হয়েছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে লন্ডনের বাসা থেকে রওনা হয়েছেন  তার সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আজ (১৩ জুন) শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টায় এবং লন্ডন সময় সকাল ৯টা লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৈঠকে বসছেন। লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে হোটেল ডোরচেস্টারের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে বিভিন্ন ফেস্টুন নিয়ে অপেক্ষ...
Image
সংযুক্ত আরব আমিরাত জুড়ে ডেলিভারি পরিষেবা কর্মীদের ব্যবহারের জন্য আরামদায়ক সুবিধাসহ ১০,০০০ এরও বেশি শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রামাগার সরবরাহ করা হবে। সংযুক্ত আরব আমিরাত ঘোষণা করেছে যে মধ্যাহ্ন বিরতির সময়কালে সংযুক্ত আরব আমিরাত জুড়ে ডেলিভারি পরিষেবা কর্মীদের ব্যবহারের জন্য আরামদায়ক সুবিধাসহ ১০,০০০ এরও বেশি শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রামাগার সরবরাহ করা হবে। ২০২৫ সালের ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রাসঙ্গিক সরকারি সংস্থা এবং বেসরকারি খাতের অংশীদারদের সহযোগিতায় মধ্যাহ্ন বিরতি বাস্তবায়িত হচ্ছে। মন্ত্রণালয় এই মানবিক উদ্যোগে অংশগ্রহণকারী সমস্ত সংস্থাকে প্রশংসা করেছে, যার মধ্যে রয়েছে দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (RTA), আবুধাবির পৌরসভা ও পরিবহন বিভাগের সমন্বিত পরিবহন কেন্দ্র এবং সমগ্র এমিরেটসের অর্থনৈতিক উন্নয়ন বিভাগ এবং এমিরেটস জেনারেল পেট্রোলিয়াম কর্পোরেশন (এমারাত)। অংশীদারদের মধ্যে তালাবাত, ডেলিভারু, নুন এবং কারিমের মতো ডেলিভারি প্ল্যাটফর্মগুলিও রয়েছে, পাশাপাশি অসংখ্য রেস্তোরাঁ, শপিং সেন্টার, খুচরা দোকান এবং ক্লাউড কিচেন, যারা এই প্রচেষ্টায় অবদান রেখেছে।
Image
নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে গেল মসজিদে, ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত ময়মনসিংহের তারাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মসজিদে ঢুকে যায় একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই নিহত হন বাবা-ছেলে। আজ সকালে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তালদীঘি এলাকায় । পরিবার নিয়ে ঈদ উদ্‌যাপন করতে বাসে নানাশ্বশুরবাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে যাচ্ছিলেন পারভেজ মিয়া (৪০)। সড়কের পাশের একটি মসজিদে ঢুকে যায় চলন্ত বাসটি। এ ঘটনায় পারভেজ ও তাঁর ৮ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ সকাল ৭টার দিকে তারাকান্দা উপজেলার ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তালদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পারভেজ মিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় গ্রামের বাসিন্দা। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঈদের ছুটিতে সপরিবার হালুয়াঘাটে নানাশ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহের হালুয়াঘাটে যাচ্ছিল তিশা পরিবহনের বাসটি। এটি ঢাকা-কুমিল্লা সড়কে চলাচল করলেও ঈদ উপলক্ষে হালুয়াঘাটে যাত্রী নিয়ে যাচ্ছিল। স্ত্রী-সন্তান ও শ্বশুরবাড়ির লোকের সঙ্গে হা...
Image
বিবিএস-এর সাময়িক হিসাব জিডিপি প্রবৃদ্ধিতে ধীর গতি, নেমে ৩.৯৭ শতাংশে বিবিএস-এর সাময়িক হিসাবে দেখা যায়, এ সময়ে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ১.৭৯ শতাংশ, শিল্প খাতে ৪.৩৪ শতাংশ এবং সেবা খাতে ৪.৫ ১শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ (২৭ মে) প্রকাশিত সাময়িক হিসাবে জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.৯৭ শতাংশ। বিবিএস-এর সাময়িক হিসাবে দেখা যায়, এ সময়ে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ১.৭৯ শতাংশ, শিল্প খাতে ৪.৩৪ শতাংশ এবং সেবা খাতে ৪.৫ ১শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪.২২ শতাংশ। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের প্রতি মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের ২ হাজার ৭৩৮ ডলার থেকে কিছুটা বেশি। বিবিএস-এর তথ্যে আরও বলা হয়েছে, গত অর্থবছরের তুলনায় বিনিয়োগ কমেছে ১.৩২ শতাংশ পয়েন্ট, দেশীয় সঞ্চয় কমেছে ০.৭১ শতাংশ পয়েন্ট, তবে জাতীয় সঞ্চয় বেড়েছে ০.৫৯ শতাংশ পয়েন্ট
Image
করের চাপ, কালো টাকা সাদা- অন্তর্বর্তী সরকারের বাজেটের যত চ্যালেঞ্জ ক্ষমতা গ্রহণের দশ মাসের মাথায় প্রথমবার বাংলাদেশের বাজেট ঘোষণা করলো অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আগের বছরের চেয়ে সাত হাজার কোটি টাকা কমিয়ে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এবার এমন একটি সময় এই বাজেট দেওয়া হয়েছে, যখন উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, বিদেশি ঋণের কঠোর শর্ত, বিনিয়োগে স্থবিরতাসহ বিভিন্ন কারণে দেশের অর্থনীতি বেশ চাপের মধ্যে রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রথম ঘোষিত বাজেটে এসব সমস্যা সমাধানের পাশাপাশি সাধারণ মানুষের সার্বিক জীবনমান উন্নয়নে নতুন কী ব্যবস্থা নেওয়া হয়, সেটি ঘিরে এক ধরনের বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছিলো। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, আগের রাজনৈতিক সরকারগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটে খুব একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না।