বিবিএস-এর সাময়িক হিসাব

জিডিপি প্রবৃদ্ধিতে ধীর গতি, নেমে ৩.৯৭ শতাংশে

বিবিএস-এর সাময়িক হিসাবে দেখা যায়, এ সময়ে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ১.৭৯ শতাংশ, শিল্প খাতে ৪.৩৪ শতাংশ এবং সেবা খাতে ৪.৫ ১শতাংশ।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ (২৭ মে) প্রকাশিত সাময়িক হিসাবে জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.৯৭ শতাংশ।

বিবিএস-এর সাময়িক হিসাবে দেখা যায়, এ সময়ে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ১.৭৯ শতাংশ, শিল্প খাতে ৪.৩৪ শতাংশ এবং সেবা খাতে ৪.৫ ১শতাংশ।

২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪.২২ শতাংশ।

এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের প্রতি মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের ২ হাজার ৭৩৮ ডলার থেকে কিছুটা বেশি।

বিবিএস-এর তথ্যে আরও বলা হয়েছে, গত অর্থবছরের তুলনায় বিনিয়োগ কমেছে ১.৩২ শতাংশ পয়েন্ট, দেশীয় সঞ্চয় কমেছে ০.৭১ শতাংশ পয়েন্ট, তবে জাতীয় সঞ্চয় বেড়েছে ০.৫৯ শতাংশ পয়েন্ট


Comments

Popular posts from this blog

উৎকর্ষের বিকাশ: ওয়ান-স্টপ কর্পোরেট সলিউশন হিসেবে বাংলাদেশে প্রবেশ করল কিউ কিউ এশিয়া লিমিটেড।