Posts

Showing posts from January, 2025
Image
  কলকাতার দাঙ্গাই যেন বদলে দেয় নায়ক রাজ্জাকের জীবন বেঁচে থাকলে ৮৩ বছর পূর্ণ করতেন নায়করাজ রাজ্জাক। সন্তান ও নাতি–নাতনিদের উদ্যোগে মহাধুমধামে উদ্‌যাপন করা হতো তাঁর জন্মদিন। দিনটিতে হয়তো সন্ধ্যার পর গুলশানের লক্ষ্মীকুঞ্জে বসত তারার মেলা। শুভেচ্ছা ও শুভকামনা জানাতে ছুটে আসতেন সমসমায়িক ও অনুজ সব তারকা। রাজ্জাকও হাসিমুখে সবার অভিনন্দন গ্রহণ করতেন। নিতেন সবার খোঁজখবর। কাটা হতো কেক। ফুলের তোড়ায় ঘিরে থাকত তাঁর চারপাশ। হাসি–আনন্দে উদ্‌যাপন করা হতো বাংলাদেশি চলচ্চিত্রের সব সময়ের সেরা নায়কদের অন্যতম নায়করাজ রাজ্জাকের জন্মদিন। অথচ ষাটের দশকে তাঁর অভিনয়ের শুরুটা হয়েছিল, ছোট্ট একটা চরিত্র দিয়ে। কেউ ভাবতে পারেননি, সময়ের পরিক্রমায় অভিনয়ের আকাশের উজ্জ্বল তারা হয়ে জ্বলজ্বল করবেন তিনি। মৃত্যুর আট বছর পরও চলচ্চিত্রের মানুষটা চলচ্চিত্র–সংশ্লিষ্ট বিভিন্ন আড্ডায় নানাভাবে ঘুরেফিরে আসেন। রাজ্জাকের অভিনয়জীবনের শুরুটা একেবারে ছোট চরিত্র দিয়ে, সিনেমার ভাষায় যাকে বলে ‘এক্সট্রা’। ১৯৫৮ সালে কলেজে পড়ার সময় তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান। অজিত ব্যানার্জির ‘রতন লাল বাঙালি’ নামের সেই ছবির মূল চরিত্রে অভিনয় ...
Image
  পাকিস্তানের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপে সুখবর বাংলাদেশের ২০২৩–২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ এখনো শেষ হয়নি। তবে শেষের আগেই একটা সুখবর পেয়েছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই প্রথম সপ্তম স্থান অর্জন করেছে বাংলাদেশ দল। আগের দুই চক্রে ৯ দলের মধ্যে নবম হয়েই চ্যাম্পিয়নশিপ শেষ করেছিল বাংলাদেশ। বাংলাদেশ দলের সপ্তম স্থান নিশ্চিত হয়েছে পাকিস্তান–ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–১ সমতায় শেষ হওয়ায়। গত ১০ দিনে মুলতানে দুটি টেস্ট খেলেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথমটিতে শান মাসুদরা জিতেছেন ১২৭ রানে, আজ শেষ হওয়া দ্বিতীয় টেস্টে ক্রেইগ ব্রাফেটদের জয়  ১২০ রানে । দুই দলের কেউই সিরিজ না জেতায় পয়েন্টের শতাংশে বাংলাদেশের পেছনে পড়ে গেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। বলা যায়, পাকিস্তান–ওয়েস্ট ইন্ডিজের ‘সর্বনাশে পৌষ মাসের’ দেখা পেয়েছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে দলগুলোর ক্রমতালিকা (র‍্যাঙ্কিং) করা হয় পয়েন্টের শতাংশের ভিত্তিতে। অর্থাৎ প্রতিটি দলের মোট ম্যাচের সঙ্গে অর্জিত পয়েন্ট ভাগ করা হয়। প্রতিটি জয়ের জন্য বরাদ্দ ১২ পয়েন্ট, ড্র করলে ৬ পয়েন্ট। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ...
Image
  রাজ্জাক বলতেন, ‘আমার জীবনটাই একটা সিনেমা...’ ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন/ কপোলের কালো তিল পড়বে চোখে/ ফুটবে যখন ফুল বকুলশাখে/ ভ্রমর যে এসেছিল জানবে লোকে’ বাংলা সিনেমার গানের ইতিহাসে এই গানের মর্যাদা অন্য রকম। অশোক ঘোষ পরিচালিত বাংলাদেশি নাট্য চলচ্চিত্র ‘নাচের পুতুল’–এর গান এটি। কে জি মোস্তফার লেখা গানটি শোনা যায় মাহমুদন্নবীর কণ্ঠে। জীবনঘনিষ্ঠ গল্পের এই সিনেমায় প্রেম, ভালোবাসা, লড়াই, সংগ্রাম—কী নেই! দেখলে মুগ্ধ হতে হয়। নানান প্রশস্তি ইউটিউবে গানটির মন্তব্যের ঘরে লিখেছেন দর্শকেরা। পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীরও প্রশংসা করেছেন। নীল নামে একজন লিখেছেন, ‘এই প্রজন্মের হয়েও গানটা এতটাই ভালো লাগে যে আমি প্রেমে পড়ে যাই। কত সুন্দর ছিল আমাদের সিনেমার সোনালি সময়। প্রয়াত নায়করাজ রাজ্জাক, তুমি সেই সময়ের বাংলা সিনেমার বাদশাহ।’ জীবনও যেন এক পূর্ণাঙ্গ সিনেমা তাঁর। নিজেই বলতেন এ কথা। বলতেন, ‘আমার জীবনটাই একটা সিনেমা...।’ তিন ভাইবোনের মধ্যে রাজ্জাক ছিলেন সবার ছোট। কলকাতার নাকতলা এলাকার জমিদার বংশের সন্তান তিনি। সচ্ছল-সুখী পরিবেশে বেড়ে ওঠেন। পড়াশোনায় মন বসত না। স্কুলজীবনেই অভিনয়ে হাতে খড়ি। পর্দায় রাজ্জাক...
Image
  যেভাবে নেইমারের বন্ধু হলেন কিশোরগঞ্জের রবিন মিয়া ‘আমার জন্মদিন ছিল গত ২৫ ডিসেম্বর। সেদিন নেইমারের মা নিজে কেক এনে তাঁর বাড়িতে আমার জন্মদিন উদ্‌যাপন করেন। নেইমারের বাবা আমাকে একটা বাসাও দিয়েছেন সেখানে। বিচের পাশে, নেইমারের জন্মস্থানের কাছে। সাওপাওলোর মোগি দাস ক্রুজেস এলাকায় তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে বেশির ভাগ সময় থাকি আমি।’ কাল ঢাকায় এসে ফোনে প্রথম আলোকে এই কথাগুলো বললেন রবিন মিয়া। বিশ্ব ফুটবলের মহাতারকা নেইমারের বন্ধু হিসেবে যাঁর একটা পরিচিতি গড়ে উঠেছে। রবিনের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গাজীর টেক গ্রামে। বয়স এখন ৩৪। বাংলাদেশের কোনো যুবকের জন্মদিন উদ্‌যাপন করেন নেইমারের মা এবং পরিবারের অন্য সদস্যরা, অনেকের কাছেই তা অকল্পনীয় মনে হতে পারে। কিন্তু সেটাই বাস্তব। ঘটনাক্রমে নেইমারের বাবার সেক্রেটারি হয়েছেন রবিন। বন্ধুত্ব হয়েছে নেইমার ও তাঁর পরিবারের সঙ্গে। কতটা বন্ধুত্ব, শোনা যাক রবিন মিয়ার মুখেই, ‘আমার জন্মদিনে নেইমারের বাবা আমাকে বললেন, চলো, আমরা দুবাই যাব। থার্টি ফার্স্ট উদ্‌যাপন করব সেখানে। তো আমরা কয়েকজন ব্রাজিল থেকে দুবাই আসি বাণিজ্যিক বিমানে। নেইমার আসে তার...
Image
  নিপুণের শিল্পী সমিতির সদস্যপদ স্থগিত, জানা গেল কারণ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়িকা নিপুণের সদস্যপদ স্থগিত করা হয়েছে। ১৯ জানুয়ারি সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ১২তম সভায় সর্বসম্মতিক্রমে সদস্যপদ স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম আলোকে নিপুণের সদস্যপদ স্থগিতের খবরটি নিশ্চিত করেছেন সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে তিনি জানান, গত রোববারের মিটিংয়ে নিপুণের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। চিত্রনায়িকা নিপুণের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। তিনি নিয়মবহির্ভূতভাবে শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি দিয়েছেন। কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমেও সেটি শেয়ার করেছিলেন তিনি। এ নিয়েও তখন ব্যাপক সমালোচনা হয়। এরপর গত বছরের ৩০ জুলাই সমিতির ষষ্ঠ সভায় নিয়মবহির্ভূতভাবে শিল্পী সমিতির প্যাড ব্যবহারের বিষয়টি মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটিতে উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। এ...
Image
  দেশে বসে বিদেশে চাকরি, কেন জনপ্রিয় হচ্ছে ‘রিমোট জব’ সারা বিশ্বেই কাজের ধরনে বড় পরিবর্তন আসছে। ২০২৪ সালের এক গবেষণায় দেখা যায়, বিশ্বের ১৬ ভাগ প্রতিষ্ঠান এখন ‘রিমোট জব’ (কর্মস্থলে না গিয়ে কাজ করা) নির্ভর। এ ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠানই এখন ‘হাইব্রিড মডেলে’ চলে । অর্থাৎ অফিসে এসে এবং না এসে—দুভাবেই কাজের সুযোগ থাকে। বাংলাদেশের অনেক তরুণও এখন দেশে বসে রিমোট জব করছেন। এমনই কয়েকজন তরুণের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছিলাম, কীভাবে রিমোট জবের খোঁজ পাওয়া যায়? এ ধরনের কাজের অভিজ্ঞতা কেমন? কী কী দক্ষতার প্রয়োজন? অভিজ্ঞতা কেমন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটারবিজ্ঞান পড়ার জন্য ভর্তি হয়েছিলেন ফাহাদ বিন হাসান আলী। দুই বছর পর ড্রপআউট হয়ে আর পড়াশোনা করা হয়নি। ২০১৫ সাল থেকেই রিমোট জব করছেন তিনি। এখন ‘উই লাভ ট্রাম্প’ নামের একটি প্রতিষ্ঠানে ‘লেখক’ হিসেবে যুক্ত আছেন। ফাহাদ বলেন, ‘আমার কাজটা বেশ আলাদা। উই লাভ ট্রাম্প নামের একটি ওয়েবসাইটে ট্রাম্পের পক্ষে জনমত তৈরির জন্য বিভিন্ন লেখা লিখে মার্কিন নাগরিকদের ভোট দিতে উদ্বুদ্ধ করি। এ ধরনের কাজে মাসে আয় হয় আড়াই থেকে ৩ হাজার ডলার। আগে নেদারল্যান্ডসভিত্তিক ...
Image
  সাইফের বোন সোহার বাড়িতেও এসেছিল অনুপ্রবেশকারী গত বুধবার বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতকারী। হামলায় গুরুতর আহত হন অভিনেতা। অস্ত্রোপচারের পর সাইফ এখন আছেন মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে। এই ঘটনার পর আবার আলোচনায় সাইফের বোন অভিনেত্রী সোহা আলী খানের বাড়িতে দুষ্কৃতকারীর হানা দেওয়ার ঘটনা। সম্প্রতি সেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন সোহা। খবর পিংকভিলার যদিও ঘটনাটি অতি সম্প্রতি ঘটেনি। ২০১১ সালে সোহা এই ঘটনার মুখোমুখি হয়েছিলেন। মুম্বাইয়ের খারে সোহার অ্যাপার্টমেন্টে ঘটনাটি ঘটেছিল। সেদিন ছিল কুনাল খেমু ও সোহার ছবির বিশেষ প্রদর্শনী। সোহা আলী খান। অভিনেত্রীর ফেসবুক থেকে দুজনেই সেখানে গিয়েছিলেন। কাজ মিটিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন দুজন। এরপর এই তারকা দম্পতি রাতের খাবার খেতে বসেন। কিন্তু সেই সময় হঠাৎ তাঁদের বারান্দা থেকে নানা রকমের শব্দ আসতে থাকে। কোথা থেকে সেই শব্দ আসছে, তা দেখার জন্য কুনাল বারান্দার দিকে যান। আর সেখানে গিয়েই দেখতে পান, এক ব্যক্তি তাঁদের বাড়িতে ঢোকার চেষ্টা করছে। কুনালকে দেখতে পেয়ে অনুপ্রবেশকারী একতলার বারান্দায় পালানোর চেষ্টা করে, কিন্তু তাড়াতাড়ির ম...
Image
  ঘোষণাপত্রের খসড়া: ‘বাহাত্তরের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিলের অভিপ্রায়’   “আমাদের এই ঘোষণাপত্র ৫ অগাস্ট ২০২৪ সাল থেকে কার্যকর বলে ধরে নেওয়া হবে।’’ বাংলাদেশের ইতিহাসের গতিমুখ বদলে দেওয়া জুলাই আন্দোলনের ঘোষণাপত্রের খসড়ায় ‘বাহাত্তরের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিলের অভিপ্রায়’ তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, “ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে লালন করার দলিল ১৯৭২ সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করিলাম।” বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠকে জুলাই ঘোষণাপত্রের খসড়া নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে যোগ দেওয়া একটি রাজনৈতিক দলের কাছ থেকে ঘোষণাপত্রের খসড়ার একটি কপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পেয়েছে। জুলাই ঘোষণাপত্রের খসড়ায় ১৯৪৭ সাল থেকে শুরু করে ১৯৭১ সালের রক্তক্ষয়ী জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। খসড়ায় বলা হয়েছে, স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের সংবিধান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও অংশগ্রহণকারী লাখ লাখ মানুষের মতামত ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছিল। এর ফলে গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রত...