রাজ্জাক বলতেন, ‘আমার জীবনটাই একটা সিনেমা...’
‘আয়নাতে ওই মুখ দেখবে যখন/ কপোলের কালো তিল পড়বে চোখে/ ফুটবে যখন ফুল বকুলশাখে/ ভ্রমর যে এসেছিল জানবে লোকে’ বাংলা সিনেমার গানের ইতিহাসে এই গানের মর্যাদা অন্য রকম। অশোক ঘোষ পরিচালিত বাংলাদেশি নাট্য চলচ্চিত্র ‘নাচের পুতুল’–এর গান এটি। কে জি মোস্তফার লেখা গানটি শোনা যায় মাহমুদন্নবীর কণ্ঠে। জীবনঘনিষ্ঠ গল্পের এই সিনেমায় প্রেম, ভালোবাসা, লড়াই, সংগ্রাম—কী নেই! দেখলে মুগ্ধ হতে হয়। নানান প্রশস্তি ইউটিউবে গানটির মন্তব্যের ঘরে লিখেছেন দর্শকেরা। পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীরও প্রশংসা করেছেন। নীল নামে একজন লিখেছেন, ‘এই প্রজন্মের হয়েও গানটা এতটাই ভালো লাগে যে আমি প্রেমে পড়ে যাই। কত সুন্দর ছিল আমাদের সিনেমার সোনালি সময়। প্রয়াত নায়করাজ রাজ্জাক, তুমি সেই সময়ের বাংলা সিনেমার বাদশাহ।’
জীবনও যেন এক পূর্ণাঙ্গ সিনেমা তাঁর। নিজেই বলতেন এ কথা। বলতেন, ‘আমার জীবনটাই একটা সিনেমা...।’ তিন ভাইবোনের মধ্যে রাজ্জাক ছিলেন সবার ছোট। কলকাতার নাকতলা এলাকার জমিদার বংশের সন্তান তিনি। সচ্ছল-সুখী পরিবেশে বেড়ে ওঠেন। পড়াশোনায় মন বসত না। স্কুলজীবনেই অভিনয়ে হাতে খড়ি।


Comments
Post a Comment