ওয়াহাবি-সালাফি কারা, বাংলাদেশে এরা আলোচনায় কেন বাংলাদেশে গত কয়েক বছর ধরেই বিভিন্ন ঘটনায় কিংবা ধর্মীয় ব্যক্তিদের বক্তৃতা বিবৃতি ও আলোচনায় উঠে এসেছে ওয়াহাবি ও সালাফি প্রসঙ্গ। বিশেষ করে বিভিন্ন জায়গায় সুফি, পীর বা বাউলদের ওপর হামলার ঘটনাগুলোর পরে এসব আলোচনা সামনে আসছে। যদিও এসব হামলার ঘটনা কারা ঘটাচ্ছে এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হচ্ছে - তা নিয়ে সরকারের দিক থেকে কখনোই সুনির্দিষ্টভাবে কোনো বক্তব্য আসেনি। ফলে এসব ঘটনার সাথে আদৌ 'ওয়াহাবি বা সালাফিদের' কোনো সম্পর্ক আদৌ আছে কী-না তাও নিশ্চিত নয়। তবে গত এক বা দেড় দশকে দেশের অনেক মসজিদে জুমার নামাজের আগে বয়ানে কোনো কোনো ইমামকে সালাফিদের সমালোচনা, আবার কোনো ইমামকে ওয়াহাবিদের সমালোচনা করে বয়ান দিতে দেখা যাচ্ছে। মুসলিমদের মধ্যে ওয়াহাবি ও সালাফি কারা, বাংলাদেশে কীভাবে এবং কেন ক্রমান্বয়ে তারা আলোচনায় জায়গা করে নিলো, তারা কি একই ধারার না-কি পরস্পরবিরোধী- এমন অনেক প্রশ্ন অনেকের মধ্যেই আছে। সালাফি ও ওয়াহাবি কারা ইসলামি শিক্ষা ও বিশ্ব ধর্মতত্ত্বের পণ্ডিতরা বলছেন, বাংলাদেশের মুসলিমদের মধ্যে চারটি ধারা খুবই সক্রিয় এবং এই ধারাগুলো হলো ওয়াহা...
Posts
Showing posts from November, 2025
- Get link
- X
- Other Apps
ডাকসু সদস্য রাফিয়ার ময়মনসিংহের বাড়িতে গভীর রাতে ককটেল নিক্ষেপ ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে নগরের ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় বিকেলে অজ্ঞাত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। উম্মা উসওয়াতুন রাফিয়ার পরিবার নগরের ঢোলাদিয়া এলাকায় বসবাস করে। চারতলা বাড়িতে রাফিয়ার দাদি, মা ও ভাই এবং ভাড়াটিয়ারা বসবাস করেন। রাফিয়ার মা জিন্নাত মহল বলেন, গতকাল রাত ২টা ৫৫ মিনিটে দুর্বৃত্তরা বাসার প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ করে। আশপাশের মানুষ ও তাঁরা শব্দ শুনতে পান। ফটকের বিভিন্ন জায়গায় পোড়া দাগ দেখা গেছে। আলাদাভাবে আগুন দেওয়া হয়েছিল কি না, বুঝতে পারছেন না। বিষয়টি জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। আমার মেয়ে যেহেতু ডাকসু নেত্রী, তাঁর তৎপরতার কারণে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’ এ ঘটনায় আজ বেলা দুইটার দিকে ময়মনসিংহের পুলিশ সুপ...
- Get link
- X
- Other Apps
সেই ক্যাপ আমৃত্যু রাখতে চান মুশফিক সেই সবুজ ক্যাপ এখন ধূসর হয়ে গেছে। মুশফিকুর রহিমেরও বয়স বেড়েছে। কিন্তু ২০ বছরের লম্বা ক্যারিয়ারে সেই ক্যাপটাকে ছেড়ে যাননি। এক শ টেস্টের সবগুলোতেই তাঁর সঙ্গী হয়েছে অভিষেক টেস্টের সময় পাওয়া ‘ব্যাগি গ্রিন’। ৯৯তম টেস্টে মাঠে নামার আগে ফেসবুকে ক্যাপের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘উত্থান–পতনের সঙ্গী।’ অভিষেক টেস্টে পাওয়া ক্যাপটার সঙ্গে মুশফিকের বহু স্মৃতি। ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক, কখন থেকে এই ক্যাপ বয়ে বেড়ানোর ভাবনা এল? আজ মিরপুরের সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নে মুশফিক বলেছেন, ‘টেস্টের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার ব্যাগে গ্রিন ক্যাপ। এটার মর্যাদা যদি একটা খেলোয়াড় না বোঝে, এটা আসলে তাকে বলে বোঝানো যায় না। আর আপনি যদি খেয়াল করে দেখেন আমি এমন কোনো টেস্ট ম্যাচ নেই, যেখানে ক্যাপ পরে ফিল্ডিং বা কিপিং না করি।’ ২০ বছর ধরে বয়ে চলা ক্যাপটা আমৃত্যু রাখতে চান বলেও জানিয়েছেন তিনি, ‘বলতে পারেন যে এই ক্যাপটা শুধু ফিল্ডিং করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ, ক্যাপ পরে খুব কমই আমি ব্যাটিং করি, হেলমেট পরে বেশির ভাগ সময় ব্যাটিং করা হয়। কিন্তু এটা আ...
- Get link
- X
- Other Apps
শাহীনের ব্যাট রপ্তানি হচ্ছে ১৪ দেশে রাজশাহীর এমকেএস স্পোর্টস তৈরি করছে আন্তর্জাতিক মানের ক্রিকেট ব্যাট। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্রিকেট ব্যাট তৈরির অনুমোদন পেয়েছে এমকেএস স্পোর্টস। রাজশাহী নগরীর বারো রাস্তার মোড় এলাকায় গড়ে তোলা হয়েছে এমকেএস স্পোর্টস নামের ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। ২০০৪ সাল থেকে ক্রিকেট ব্যাটের প্রকৌশল নিয়ে কাজ করছেন রাজশাহীর ছেলে হুসাইন মোহাম্মদ আফতাব শাহীন। পরবর্তী সময়ে তাঁর সঙ্গে যুক্ত হন ইমরুল কায়েস ও মেহদী হাসান মিরাজ। দেশ-বিদেশের ক্রিকেটারদের হাতে এই প্রতিষ্ঠানের ব্যাট শোভা পাচ্ছে। এই প্রতিষ্ঠানে ৬০ জনের বেশি কর্মী কাজ করছেন। ১৪টি দেশে রপ্তানি হচ্ছে এখনকার ব্যাট। ২০২৪ সালে এমকেএস স্পোর্টসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ‘ব্যাট-ডক্টর’ হিসেবে শাহীনের অভিজ্ঞতা রয়েছে টেন্ডুলকার-বিরাট কোহলির মতো তারকাদের ব্যাট নিয়েও কাজ করার। ‘মেড ইন বাংলাদেশ’ লেখা ব্যাট নিয়ে এখন বাংলাদেশের ক্রিকেটারসহ বিভিন্ন দেশের ক্রিকেটাররা মাঠে নামছেন। বাংলাদেশের ক্রীড়াসংশ্লিষ্ট খাতকে কেন্দ্র করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটছে। দেশে প্রতিবছর পার্শ্ববর্তী দেশগুলো থেকে ১০–১২ ল...
- Get link
- X
- Other Apps
শীতে মধু খেলে যেসব উপকার পাবেন কদিন ধরেই বাতাসে শীতের আমেজ। পৌষ আসতে আর দেরি নেই। আর শীতকালই মধু খাওয়ার সেরা সময়। কারণ, মধু আমাদের দেহের তাপ ধরে রাখতে সহায়তা করে। মধু স্বাস্থ্যকর। তবে কতটা মধু কার জন্য ভালো, তা জানা থাকা প্রয়োজন। মধু থেকে আপনি যে কেবল উষ্ণতা পাবেন তা নয়, মধু আরও নানাভাবে সুস্থতার সহায়ক। মধুতে আছে অ্যান্টি–অক্সিডেন্ট জাতীয় উপাদান। তাতে বাড়ে রোগ প্রতিরোধক্ষমতা। শরীরকে ভেতর থেকে তরুণ রাখতেও চাই অ্যান্টি–অক্সিডেন্ট। ত্বকের স্বাভাবিক কোমলতা ধরে রাখতেও সাহায্য করে এ ধরনের উপাদান। ঠান্ডা-কাশির সমস্যা উপশমেও সাহায্য করে মধু। মধু খেলে দ্রুত শক্তি মেলে। কারণ, মধু খাওয়ার পর দ্রুত তা হজম হয় এবং তাতে থাকা শর্করা দ্রুত পৌঁছে যায় রক্তে। ১ চা-চামচ মধু থেকে প্রায় ২১ ক্যালরি পাওয়া যায়। তা ছাড়া এতে আছে পটাশিয়াম, যা স্বাস্থ্যের জন্য উপকারী। যেভাবে খেতে পারেন মধু নানাভাবেই খেতে পারেন মধু। কেউ কেউ চিতই পিঠা, ম্যাড়া পিঠা, রুটি বা পাউরুটির সঙ্গে মধু মিশিয়ে খান। তাতে স্বাদ বাড়লেও ক্যালরির মাত্রা অনেক বেড়ে যায়। তাই এ ধরনের শর্করা–জাতীয় খাবারের সঙ্গে মধু যোগ না করাই ভালো। টক ফল বা এসবের রস ...
- Get link
- X
- Other Apps
নোমোফোবিয়া থেকে বাঁচার উপায় কী ‘নো মোবাইল ফোবিয়া’ শব্দবন্ধের সংক্ষিপ্ত রূপ ‘নোমোফোবিয়া’। অর্থাৎ মোবাইল ফোনের অনুপস্থিতিতে মানুষের যখন মানসিক অস্থিরতা, ভয় বা উদ্বেগ তৈরি করে, তখনই সেটিকে ‘ফোবিয়া’ বলা হয়। আর ফোন হারিয়ে গেলে বা ফোনের চার্জ শেষ হয়ে গেলে বা যেকোনো কারণে মোবাইল ফোন ব্যবহার করতে না পারলে যদি অনেক বেশি অস্থিরতা ও মানসিক চাপ তৈরি হয়, তাকে নোমোফোবিয়া বলা হয়। সম্প্রতি যশোরের স্বনামধন্য পাঁচটি স্কুল ও কলেজের প্রায় ১০০ শিক্ষার্থীর ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, নোমোফোবিয়ার মতো মানসিক সমস্যায় আক্রান্ত অর্ধেকের বেশি নবম, দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থী। এর মধ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সমস্যাটি সবচেয়ে প্রকট। গবেষণায় নবম-দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মৃদু নোমোফোবিয়ায় আক্রান্ত ১৮ দশমিক ৭ শতাংশ, মাঝারি নোমোফোবিয়ায় ৫৩ দশমিক ২ শতাংশ ও গুরুতর নোমোফোবিয়ায় আক্রান্ত শিক্ষার্থীর হার ২৮ দশমিক ১। গবেষণায় একটি ভয়াবহ চিত্র ফুটে উঠেছে, শিক্ষার্থীরা নোমোফোবিয়ায় আক্রান্ত হওয়ার পেছনে দায়ী ৪৩ দশমিক ৪ শতাংশ মা-বাবা, ৪১ দশমিক ৭ শতাংশ বন্ধুবান্ধব, ১১ দশমিক ৩ শতাংশ সামাজিক ও পরিবেশ...
- Get link
- X
- Other Apps
‘রোজ গার্ডেন’ কেনায় রাষ্ট্রের ৩৩২ কোটি টাকা ক্ষতির অভিযোগ অনুসন্ধানে দুদক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে রাজধানীর ঐতিহাসিক রোজ গার্ডেন বাড়ি ক্রয়ে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম। আকতারুল ইসলাম বলেন, রোজ গার্ডেন নামের বাড়িটি কেনার ক্ষেত্রে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের অসাধু যোগসাজশের কারণে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থের ক্ষতি হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই ও সম্পূর্ণ অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দুদক সূত্র জানায়, এই ভবন আলোচনায় আসে ১৯৪৯ সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। পরবর্তী সময়ে ২০১৮ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাড়িটি সরকারি ৩৩২ কোটি টাকায় ক্রয় করেন। দুদকের কাছে অভিযোগ আছে, এটি রাষ্ট্রীয় অর্থের অপচয়। এ ঘটনায় অভিযান চালিয়ে প্রাথমিক সত্যতা মে...
- Get link
- X
- Other Apps
বাংলাদেশে শেখ হাসিনার রায় ও আসন্ন গণভোটে দক্ষিণ এশিয়ায় পালাবদলের ইঙ্গিত নাজাম লায়লা যুক্তরাজ্যের চিন্তন প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের ডিজিটাল সোসাইটি প্রোগ্রামের অ্যাকাডেমি অ্যাসোসিয়েট হিসেবে কর্মরত। তিনি বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারডিসিপ্লিনারি ইংলিশ লিটারেচারে স্নাতকোত্তর করেছেন। পরে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে জেন্ডার, ডেভেলপমেন্ট ও গ্লোবালাইজেশনে স্নাতকোত্তর করেন। এ ছাড়া তিনি ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে পলিটিকস ও ইন্টারন্যাশনাল স্টাডিজে পিএইচডি করেছেন। তিনি গণ–অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও পররাষ্ট্রনীতি নিয়ে লিখেছেন। তাঁর এই লেখা সোমবার চ্যাথাম হাউসের ওয়েবসাইটে বিশেষজ্ঞ মন্তব্য হিসেবে প্রকাশ করা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের পর বাংলাদেশ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। শেখ হাসিনার অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। আদালত এ সিদ্ধান্তে পৌঁছেছেন যে শেখ হাসিনা ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত...
- Get link
- X
- Other Apps
গভীর রাতে ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে ঘুমন্ত চালকের মৃত্যু ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আগুনে পুড়ে বাসে ঘুমন্ত চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা ওই বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। নিহত বাসচালকের নাম জুলহাস মিয়া (৩৫)। তিনি একই উপজেলার কৈয়ারচালা গ্রামের সাজু মিয়ার ছেলে। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে, আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন। ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবার বলেন, “ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লেগেছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে কর্মীদের নিয়ে সেখানে যাই। “আগুন নিয়ন্ত্রণে আনার পর বাসে তল্লাশি চালানো হলে সিটে একজনের দগ্ধ মরদেহ পাওয়া যায়। পরে আমরা তা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।” ওসি রুকনুজ্জামান বলেন, “দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আ...
- Get link
- X
- Other Apps
বিএনপি-জামায়াতের টানাপোড়েনে এনসিপি, জোটে নয় যা ভাবছে দলটি বড় দুই রাজনৈতিক দলের নজর এখন এক নতুন শক্তির দিকে-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই অভ্যুত্থানের পর বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ও জামায়াত উভয় দলই এই নবীন দলটিকে নিজেদের জোটে টানতে মরিয়া হয়ে উঠেছে। পর্দার আড়ালে চলছে নানামুখী যোগাযোগ, আশ্বাস ও আসন প্রস্তাব। কিন্তু এনসিপির অবস্থান পরিষ্কার-জোট নয়, তারা এককভাবেই নির্বাচন করবে। দলের নেতারা বলছেন, স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান ধরে রাখতে চায় এনসিপি। ক্ষমতার সিঁড়িতে উঠতে গিয়ে পরিচয় ও মতাদর্শ হারানোর নজির বাংলাদেশে নতুন নয়। সেই ভুলের পুনরাবৃত্তি তারা করতে চান না। গত শুক্রবার রাতে রাজধানীতে বিএনপির এক নেতার বাসায় এনসিপির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক হয়। বিএনপির পক্ষ থেকে সেখানে ৮ থেকে ১০টি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব আসে। কিন্তু এনসিপি নেতারা তা নাকচ করে দেন। বৈঠক শেষে এক কেন্দ্রীয় নেতা বলেন, ‘ছোট দল বড় দলে মিশে গেলে মতাদর্শ হারিয়ে যায়। আমরা সেটা চাই না।’ তাদের কথায় ঘুরে আসে অতীতের অভিজ্ঞতা। স্বাধীনতা-পরবর্তী সময়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা হাসানুল হক ইনু ও ...
- Get link
- X
- Other Apps
ডিমের কমলা, না হলুদ কুসুম—কোনটি বেশি স্বাস্থ্যকর সাদা ডিম, না লাল ডিম? হাঁসের ডিম, না মুরগির?—এসব বিতর্কের সঙ্গে এখন যোগ হয়েছে নতুন প্রশ্ন—কমলা কুসুম না হলুদ কুসুম, কোনটা বেশি ভালো? অনেকেই মনে করেন, গাঢ় কমলা কুসুম মানেই বেশি পুষ্টি। আসলেই কি তাই? চলুন জেনে নিই—কী কী কারণে ডিমের কুসুমের রং বদলায়, আর কোনটা সত্যিই সবচেয়ে পুষ্টিকর। হলুদ কুসুম মুরগির খাদ্যের ওপর ডিমের কুসুমের রং নির্ভর করে। সাধারণত গমজাত খাবার খাওয়া মুরগির ডিমের কুসুম হয় ফিকে হলুদ। আর ভুট্টা ও সয়াবিনজাতীয় খাবার খাওয়া মুরগির ডিমে কুসুম হয় তুলনামূলক বেশি হলুদ। হলুদ কুসুমওয়ালা ডিম সাধারণত আসে ফার্মে পালিত মুরগি বা হাঁস থেকে—যেগুলো খাঁচায় থাকে, রোদে বা প্রাকৃতিক পরিবেশে থাকে না। কমলা কুসুম সোনালি, কমলা বা লালচে-কমলা কুসুম পাওয়া যায় সেই মুরগির ডিমে, যেগুলো মুক্তভাবে বিচরণ করে, ঘাস, শাকসবজি, বীজ, পোকামাকড় ইত্যাদি খায়। এসব খাবারে থাকে ক্যারোটিনয়েডস নামের প্রাকৃতিক রঞ্জক পদার্থ। এই ক্যারোটিনয়েডস পাওয়া যায় উদ্ভিদের পাতায়, ঘাসে, আগাছায় ও বীজে। অনেক কীটপতঙ্গেও এই ক্যারোটিনয়েডস থাকে। তবে গাঢ় রঙের কুসুমের চাহিদা বেশি হওয়ায় অনেক বাণি...
- Get link
- X
- Other Apps
সালমান শাহ হত্যা মামলা, খোঁজ মিলছে না সামিরার, ডন কোথায় ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালত অবশেষে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। ঢাকা শহরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দিয়েছেন। মামলাটিকে রমনা থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে। সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নতুন এই আদেশে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেছেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। সালমানের পরিবার বরাবরই দাবি করে এসেছে, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তাঁরা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। পুলিশ বলেছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে। সালমানের মৃত্যুর পর বরাবরই সালমানের পরিবারের অভিযোগের তির ছিল তাঁর স্ত্রী সামির...
- Get link
- X
- Other Apps
দীর্ঘদিন সুস্থ শরীর পেতে চাইলে হার্ভার্ডের গবেষণা অনুযায়ী এই ৫ অভ্যাস চর্চা করুন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন সুস্থ শরীর পেতে হলে চাই ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণ। এ ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে পাঁচটি অভ্যাস। জেনে রাখুন সেসব। ১. ধ্যান ও মনঃসংযোগ হার্ভার্ডের গবেষণা বলছে, ধ্যান ও মনঃসংযোগ মানসিক চাপ কমায়, কাজে মনোযোগ বাড়ায়। মানুষকে বর্তমানের সঙ্গে সংযুক্ত রাখতে সাহায্য করে। অনেকে প্রতিনিয়ত অতীত নিয়ে ভাবতে থাকেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হন। আর এই মানসিক চাপ দেহের কর্টিসলসহ বেশ কিছু হরমোনের ভারসাম্য নষ্ট করে। দিনের পর দিন এসব জটিলতা আমাদের শরীরের রোগ প্রতিরোধক্ষমতা নষ্ট করে মস্তিষ্ক ও ক্ষতি করে হৃৎপিণ্ডের। এ ক্ষেত্রে ধ্যান ও মনঃসংযোগই আপনাকে নির্ভার হতে সাহায্য করতে পারে। এ অভ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা কোনো আসন বা ব্যায়ামের প্রয়োজন নেই। ছোট ছোট অনেক চর্চায় মন উৎফুল্ল রাখা যায়। যেমন মনোযোগ দিয়ে হাঁটা, গাছপালার দিকে তাকানো, পাখি দেখার মতো অভ্যাসই যথেষ্ট। আবার খাওয়ার সময় ফোন স্ক্রল না করে কী খাচ্ছেন, তা দেখেবুঝে ধীরেসুস্থে খাওয়ার অভ্যাসেও আপনার মনোযোগ বাড়বে। ...
- Get link
- X
- Other Apps
জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সংকট তৈরি হলো কেন ঐকমত্য কমিশন দেশ ও জাতির সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, তাঁরা স্বাক্ষর করেছেন জুলাই সনদে। কিন্তু ঐকমত্য কমিশন যে সুপারিশ জমা দিয়েছে, সেখানে অনেক কিছুই বদলে গেছে। যেমন বিএনপিসহ অন্যান্য দলের বিভিন্ন বিষয়ের ওপর দেওয়া নোট অব ডিসেন্ট নেই। এর চেয়েও ভয়াবহ বিষয় হচ্ছে, সব দল মিলে একমত হয়েছিল—এমন বিষয়ও নাকি কমিশনের সুপারিশে বদলে দেওয়া হয়েছে। বিষয়টি উল্লেখ করে বিএনপির মহাসচিব সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অফিস-আদালতে শেখ মুজিবুর রহমানের ছবি রাখার বিধানটি বিলুপ্ত করার বিষয়ে সব দল একমত হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে কমিশনের সুপারিশে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর বিধানটি বিলুপ্ত করার বিষয় সনদে রাখা হয়নি। শুধু তা-ই নয়, এমন আরও অনেক বিষয় কমিশনের সুপারিশে যুক্ত করা হয়েছে, যা নিয়ে দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করা হয়নি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, কমিশনের সুপারিশগুলো নিয়ে পরবর্তী সংসদ ২৭০ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে না পারলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে।ঐকমত...
- Get link
- X
- Other Apps
ভালুকায় কারখানার বর্জ্যমিশ্রিত পানিতে ক্ষতিগ্রস্ত কৃষক, ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামে অবস্থিত এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিলস লিমিটেডের বর্জ্য ও কেমিক্যালমিশ্রিত রঙের পানি এবং মুলতাজিম স্প্রিনিং মিলের গরুর গোবর ও অন্যান্য বর্জ্যের পানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দ্রুত পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কৃষকেরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় কৃষকেরা বিক্ষোভ মিছিল শেষে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি উপজেলার ভরাডোবা গ্রামে অবস্থিত এক্সপেরিয়েন্স মিলের বর্জ্যমিশ্রিত পানি এবং মুলতাজিম স্পিনিং মিলের গরুর খামারের বর্জ্যে স্থানীয় কৃষকদের ৩৩৫.৭৪ একর জমির ফসল নষ্ট হয়েছে। উপজেলা প্রশাসন থেকে সুপারিশকৃত ক্ষতিপূরণের টাকা মিল কর্তৃপক্ষ আগামী এক সপ্তাহের মধ্যে পরিশোধ না করলে তাঁরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে বক্তব্য দেন কৃষক প্রতিনিধি ইঞ্জিনিয়ার রুহুল আমীন, আবদুর রহিম আকন্দ, মনির তালুকদার, নুরুজ্জামান কবির প্রমুখ।
- Get link
- X
- Other Apps
ত্রিশালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় চলাচল: ‘মানুষ মরলেও বিরিজ করার খবর নাই’ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ও কাঁঠাল ইউনিয়নের কয়েকটি গ্রামের মধ্যে যোগাযোগের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। উপজেলার ওপর দিয়ে প্রবাহিত পাগারিয়া নদীর ওপর সাঁকোটি বানানো হয়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও গ্রামবাসী জীবনের ঝুঁকি নিয়ে এ সাঁকো দিয়ে চলাচল করেন। বাঁশের এ সাঁকো পার হতে গিয়ে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটলেও সেখানে নির্মিত হয়নি কোনো স্থায়ী সেতু। উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর উত্তরপাড়া গ্রামের ওপর দিয়ে প্রবাহিত পাগারিয়া নদীর ওপর তৈরি বাঁশের সাঁকোটি ব্যবহার করেন কাকচর, দরিল্লা, কাঁঠাল তেতুলিয়াপাড়া, বালিয়ারপাড় ও কানিহারী ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ। জাহেদের ঘাট নামে পরিচিত জায়গায় নির্মিত বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন শিক্ষার্থীরা পাশের কাঁঠাল ইউনিয়নের তেতুলিয়াপাড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে কাকচর গ্রামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী দুখুনি সাঁকো থেকে পা পিছলে নদীতে পড়ে মারা যায়। দুখুনি ছিল ওই গ্রামের আব্দুর রশিদের মেয়ে। ঘটনাটি স্মরণ করে গ্রামের বয়োবৃদ্ধ আমিরুল হক বলেন,...