সংযুক্ত আরব আমিরাত কেন যাবেন? বিলাসিতা, সংস্কৃতি এবং অ্যাডভেঞ্চারের ভূমি আবিষ্কার করুন কোন সন্দেহ নেই যে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে শান্তিপূর্ণ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য বসবাস, কাজ এবং ব্যবসা করার জন্য তালিকার শীর্ষে রয়েছে। সংযুক্ত আরব আমিরাত একটি ক্ষুদ্র বিশ্ব যেখানে ২০০ টিরও বেশি দেশের মানুষ তাদের পরিবারের সাথে বাস করে এবং একটি চমৎকার ভবিষ্যতের জন্য কাজ করে। সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী সকল জাতির মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্ব অনুকরণীয়। সংযুক্ত আরব আমিরাত 🇦🇪 পর্যটন, আতিথেয়তা এবং বিমান চলাচলে অসাধারণ প্রবৃদ্ধি অর্জন করছে, যার মধ্যে দুবাই, আবুধাবি এবং শারজাহ নেতৃত্ব দিচ্ছে। বুর্জ খলিফা এবং লুভর আবুধাবির মতো আইকনিক ল্যান্ডমার্ক থেকে শুরু করে বিশ্বমানের হোটেল এবং বিমান সংস্থা পর্যন্ত, দেশটি বিলাসিতা, সংস্কৃতি এবং টেকসই ভ্রমণ অভিজ্ঞতার জন্য লক্ষ লক্ষ দর্শনার্থীকে স্বাগত জানাচ্ছে। সংস্কৃতি, ভাষা এবং খাদ্য সংস্কৃতি সংস্কৃতি আধুনিকতার সাথে ঐতিহ্যের সমন্বয় করে। ইসলামী মূল্যবোধের মধ্যে প্রোথিত, সংযুক্ত আরব আমিরাত শ্রদ্ধা, সহনশীলতা এবং আতিথেয়তা প্রচার করে। দুবাই শপিং ফেস্টিভ্যাল এবং আল...
Posts
Showing posts from September, 2025
- Get link
- X
- Other Apps
আরও ১৩০ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মার্কিন ডলারের দর স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামে আরও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ১২১.৭৫ টাকা দরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১২৯.৫০ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে চলতি বছর জুলাই থেকে এপর্যন্ত নিলামে ১.৮৮ বিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। এর আগে ১৫ তারিখে ১২১.৭৫ টাকা দরে ৩৫৩ মিলিয়ন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের একজন জেষ্ঠ কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংক ১২১.৭৫ টাকা দরে ডলার কিনেছে, অর্থাৎ এটাই হচ্ছে ব্যাংকগুলোর জন্য ডলারের রেফারেন্স রেট। কেন্দ্রীয় ব্যাংকের এমন ঘনঘন ডলার কেনার বিষয়ে ব্যাংকার ও অর্থনীতিবিদরা মনে করছেন, ডলারের দরে এক রকম স্থিতিশীলতা জরুরি। এজন্য বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ডলার কিনছে। বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার না কিনলে বৈদেশিক মুদ্রাটির দর পড়ে যেত। আর ডলার দর বেড়ে যাওয়া যেমন অর্থনীতির জন্য ভালো নয়, তেমনি কমে যাওয়াও ভালো নয়। বর্তমানে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার জন্য রেমিট্যান্স প্রেরক ও রপ্তানিকারকরা সু...
- Get link
- X
- Other Apps
ভারতীয় পত্রিকায় মির্জা ফখরুলের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত ও বিভ্রান্তিকর: বিএনপি তবে কোন বক্তব্য বিভ্রান্তিকর বা ভুলভাবে উপস্থাপিত হয়েছে, তা বিএনপি’র বিবৃতিতে উল্লেখ করা হয়নি। ভারতের দৈনিক 'এই সময়'-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে এবং তা বিভ্রান্তিকর বলে দাবি করেছে দলটি। বিএনপি'র অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, 'বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারতের দৈনিক পত্রিকা "এই সময়"-এ প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, তা তিনি বলেননি।' তবে কোন বক্তব্য বিভ্রান্তিকর বা ভুলভাবে উপস্থাপিত হয়েছে, তা বিএনপি'র বিবৃতিতে উল্লেখ করা হয়নি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, 'সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও, এটি ভুল ও বিভ্রান্তিকর।' 'এই সময়'-এর সাক্ষাৎকারে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ এবং জামায়াতের আসন দাব...
- Get link
- X
- Other Apps
মালয়েশিয়ায় নিয়মিত শ্রমবাজার এখনও খোলেনি: বোয়েসেল মালয়েশিয়ার নিয়মিত শ্রমবাজার এখনও খোলেনি বলে গমনেচ্ছু কর্মীদের সতর্ক করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৩১মে’র মধ্যে যেসব বাংলাদেশি কর্মী সব প্রক্রিয়া সম্পন্ন করার পর এবং ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও নানা জটিলতায় মালয়েশিয়ায় যেতে পারেননি, সে-সব তালিকাভুক্ত কর্মীদের সরকারি উদ্যোগে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি একটি বিশেষ উদ্যোগ। গত বছরে যেতে না পারা কেবলমাত্র ৭ হাজার ৮৭৩ জন তালিকাভুক্ত কর্মীর জন্য এ প্রক্রিয়া প্রযোজ্য। এ বিষয়ে যেকোনও প্রকার বিভ্রান্তি এড়ানোর জন্য জনসাধারণকে সতর্ক করা হচ্ছে। বোয়েসেল বলছে, মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে মর্মে কিছু অসাধু মহল বিভ্রান্তি ছড়িয়ে নিরীহ কর্মীদের কাছ থেকে অর্থ আদায়ের অপতৎপরতায় লিপ্ত হতে পারে। উল্লেখ্য, তালিকাভুক্ত কর্মীরা নির্ধারিত সেক্টর (কনস্ট্রাকশন, ট্যুরিজম)-এ প্রশিক্ষণ গ্রহণপূর্বক সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় মাত্র...
- Get link
- X
- Other Apps
দুবাইয়ের সম্পদের রহস্য: ব্যক্তিগত আয়কর ছাড়াই এটি কীভাবে সমৃদ্ধ হয় দুবাই, যেখানে ব্যক্তিগত আয়কর শূন্য, সেখানে বাসিন্দাদের পূর্ণ আয়ের সুযোগ করে দেওয়া হয় কর্তন ছাড়াই, তাহলে সরকার কীভাবে রাজস্ব প্রবাহ নিশ্চিত করবে? কর-বান্ধব পরিবেশ থাকা সত্ত্বেও, দুবাই ভ্যাট, কর্পোরেট কর ইত্যাদি আরোপ করে। ১০০ টিরও বেশি দেশের সাথে দুবাইয়ের দ্বৈত কর চুক্তি দ্বৈত কর প্রতিরোধ করে, সরকারি রাজস্ব ধরে রাখার পাশাপাশি কর-বান্ধব আবেদন বজায় রাখে। অত্যাধুনিক নগর অবকাঠামো এবং আধুনিক উন্নয়নের জন্য পরিচিত মরুভূমির মহানগর দুবাই তার শূন্য ব্যক্তিগত আয়কর নীতির জন্যও বিশ্বব্যাপী বিখ্যাত। এই নীতি অনুসারে, বাসিন্দারা কোনও কর প্রদান ছাড়াই তাদের সম্পূর্ণ আয় উপভোগ করতে পারবেন, তাদের ব্যয়যোগ্য আয় এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পাবে। এই নীতি এমনকি দুবাইতে বসবাসকারী প্রবাসীদের ক্ষেত্রেও প্রযোজ্য। ব্যক্তিরা তাদের মূল দেশে কর এড়াতে সংযুক্ত আরব আমিরাতের কর রেসিডেন্সি ঘোষণা করতে পারেন, যা সীমান্তবর্তী আয়ের সাথে সম্পর্কিত প্রবাসীদের জন্য অত্যন্ত সহায়ক প্রমাণিত হবে। তবে, কেউ নিশ্চয়ই জানতে আগ্রহী ছিলেন যে, যদি দুবাই ব্য...
- Get link
- X
- Other Apps
খেলনা শিল্প জোরদার করতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান বিশেষজ্ঞরা আজ এক আলোচনায় দেশের খেলনা শিল্পের বিপুল সম্ভাবনা কাজে লাগানোর জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের ওপর জোর দিয়েছেন। তারা বলেন, প্রয়োজনীয় নীতি সহায়তার অভাব, কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক হার, বন্ডেড সুবিধার অনুপস্থিতি, অপ্রতুল অবকাঠামো, টেস্টিং সুবিধার অপর্যাপ্ততার কারণে এ শিল্পের সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘রপ্তানি বহুমুখীকরণ: খেলনা উৎপাদন শিল্পে উদ্ভাবন, রপ্তানির সম্ভাবনা ও বাজার সম্প্রসারণ’ শীর্ষক আলোচনা সভায় তারা এই অভিমত ব্যক্ত করেন। ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সদস্য (কাস্টমস: নীতি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর এবং বাংলাদেশস্থ ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডওসন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মুহাম্মদ মুবিনুল কবীর বলেন, এলডিসি পরবর্তী সময়ে তৈরি পোশাকের পাশাপাশি সম্ভাবনাময় অন্যান্য খাতের উপর নজর দিতে হবে। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড সংশ্লিষ্ট নীতিমালা সহজীকরণ ও...
- Get link
- X
- Other Apps
খসড়া ই-মানি প্রবিধান চাই প্রতিযোগিতাবান্ধব বন্দোবস্ত সম্প্রতি বাংলাদেশ ব্যাংক যে ই-মানি প্রবিধান খসড়া করেছে, সেটি নিঃসন্দেহে সময়োপযোগী। ভোক্তা সুরক্ষা, ঝুঁকি নিয়ন্ত্রণ আর সুশাসনের বিষয়গুলো সেখানে জায়গা পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান গভর্নর যেসব সংস্কারমুখী ভূমিকা নিচ্ছেন, এর প্রতিফলন দেখা যায় এ খসড়ায়। দীর্ঘদিনের জট পাকানো সমস্যাগুলো সমাধানে লাইসেন্স একীভূত করা, তদারকি সহজ করা কিংবা আধুনিক মূল্য পরিশোধ অবকাঠামো (পেমেন্ট সিস্টেম) গড়ার মতো পদক্ষেপগুলো প্রশংসনীয়। বাংলাদেশে ডিজিটাল লেনদেনের যাত্রা এক যুগের বেশি পেরিয়েছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) আর পেমেন্ট সিস্টেম প্রোভাইডার (পিএসপি) এখন লাখো কোটি টাকার লেনদেন সামলায় প্রতিদিন। কোটি মানুষের হাতে পৌঁছেছে ডিজিটাল লেনদেনের সক্ষমতা। তবে এখনো সিংহভাগ লেনদেন ‘ক্যাশ-ইন-ক্যাশ-আউট’ নামে পরিচিত নগদ অর্থ জমা আর উত্তোলনেই সীমাবদ্ধ থাকায় প্রকৃত অর্থে ডিজিটাল লেনদেনে এখনো সম্পৃক্ত হতে পারিনি আমরা। এ লক্ষ্যে ২০–এর অধিক লাইসেন্স দেওয়া হলেও অধিকাংশ লাইসেন্সধারী প্রতিষ্ঠানের কার্যক্রম চোখে পড়ে না বললেই চলে। যেকোনো সেবার ক্ষেত্রে একাধ...
- Get link
- X
- Other Apps
সংযুক্ত আরব আমিরাত ‘দ্য এমিরেটস: দ্য স্টার্টআপ ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড’ ক্যাম্পেইন চালু করেছে এই যুগান্তকারী উদ্যোগের লক্ষ্য ৩০,০০০ কর্মসংস্থান সৃষ্টি করা, সংযুক্ত আরব আমিরাতকে এসএমই-এর বৈশ্বিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা মাননীয় শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স, উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, দুবাইতে এক বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশিদের জন্য একটি দুর্দান্ত খবর কারণ ১,১০০ জনেরও বেশি বাংলাদেশি মহিলা ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে উদ্যোক্তা এবং পেশাদার হিসেবে ভালো করছেন। অনাবাসী বাংলাদেশিরা (এনআরবি) সংযুক্ত আরব আমিরাতে ৭৫০,০০০ সক্রিয় ব্যবসার মধ্যে ১০০,০০০ এরও বেশি মালিক/পরিচালনা করেন। গৃহিণী সহ অনেক বাংলাদেশি মহিলা ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা শুরু করছেন; বাংলাদেশে শিক্ষার স্তর এবং সরকারি উদ্যোগ আরও বেশি নারীকে আর্থিকভাবে স্বাধীন হতে সাহায্য করছে। সংযুক্ত আরব আমিরাত "দ্য ইউএই: ...
- Get link
- X
- Other Apps
জাতিসংঘের ৮০তম বার্ষিকীতে জাতিসংঘ সনদের নীতি ও মূল্যবোধ পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন শেখ মোহাম্মদ। ১৯৮৬-১৯৮৭ মেয়াদে এবং ২০২১ সালের জুনে নির্বাচনের পর আবার ২০২২-২০২৩ মেয়াদে সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জাতিসংঘের (ইউএন) ৮০তম বার্ষিকী উপলক্ষে একটি রেকর্ড করা বার্তা প্রদান করেছেন। “জাতিসংঘ প্রতিষ্ঠার আশি বছর উদযাপনের সময় আমরা আজ এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি। তবুও, বিশ্ব জটিল বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি, যা শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে জাতিসংঘের সনদে অন্তর্ভুক্ত নীতি ও মূল্যবোধগুলিকে পুনরুজ্জীবিত করার জরুরি প্রয়োজনকে পুনর্ব্যক্ত করে, এখন আগের চেয়েও বেশি,” বলেছেন মাননীয় শেখ মোহাম্মদ বিন রশিদ। সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘ গঠনের পরপরই ১৯৭১ সালে যোগদান করে। ১৯৮৬-১৯৮৭ মেয়াদে এবং ২০২১ সালের জুনে নির্বাচিত হওয়ার পর আবার ২০২২-২০২৩ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে। মাননীয় শেখ মোহাম্মদ আর...
- Get link
- X
- Other Apps
নান্দাইলে কবরে আগুন দেওয়ার অভিযোগ, আতঙ্কে গ্রামবাসী ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রাতের অন্ধকারে এক ব্যক্তির কবরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আগুনে কবরের পাশের বেড়া ও উপরে দিয়ে রাখা পলিথিন কাগজটি পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। কবরটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন। তবে কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, কবরটি উপজেলার পশ্চিম রসুলপুর গ্রামের ক্বারী সিরাজুল ইসলাম বকুলের। বিষয়টি নিশ্চিত করে পশ্চিম রসুলপুর জামে মসজিদের মুয়াজ্জিন আরশেদ আলী বলেন, শুক্রবার ভোরে ফজরের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিলাম। এসময় দেখতে পাই, পাশে থাকা ক্বারী সিরাজুল ইলাম বকুলের কবরের চারপাশে দিয়ে রাখা প্লাস্টিকের বেড়ায় আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে আশপাশের লোকজনদের ডাকি। তিনি জানান, স্থানীয়রা এসে আগুন নেভাতে সক্ষম হলেও আগুনে পাশের প্লাস্টিকের বেড়া ও পলিথিন কাগজ পুড়ে যায়। এসময় আগুন নিভাতে গিয়ে তার (আরশেদ আলী) সামান্য আহত হন। প্রতিবেশী মুজিবুর রহমান ও মোজাম্মেল হক বাচ্চু জানান, ক্বারী সিরাজুল ইসলাম বকুল মারা গেছেন এক বছরেরও ...
- Get link
- X
- Other Apps
ফেসবুকে টু-লেট দেখে বাসায় গিয়ে জিম্মি ছাত্র, আটক ২ তরুণী ময়মনসিংহে ফেসবুকে টু–লেট বিজ্ঞাপন দেখে বাসা দেখতে গিয়েছিলেন নাজমুল হাসান (নাঈম) নামে এক শিক্ষার্থী। এরপরই ঘটে বিপত্তি। বাসার কক্ষে ঢুকার পর ওই শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে মুঠোফোন, ল্যাপটপ ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে নেয় প্রতারক চক্র। এ ঘটনায় দুই তরুণীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় দুই তরুণীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৫ থেকে ৬ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন কলেজছাত্র নাঈম। পরে রাতেই সেটি মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ। ভুক্তভোগী নাজমুল হাসান (নাঈম) ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভূরারবাড়ী গ্রামের জহুরুল ইসলামের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন- সাদিয়া জাহান ওরফে মেঘলা (২১) ও ফারিয়া আক্তার ওরফে পায়েল (১৯)। তাদের দুজনেরই বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়। সাদিয়া জাহান ময়মনসিংহ কমার্স কলেজ থেকে এইচএসসি শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে ফারিয়া আক্তার সহিলাটি মুক্তিযোদ্ধা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার ...
- Get link
- X
- Other Apps
ফুটবল আনতে গিয়ে প্রাণ গেল ছোট্ট রাফির ময়মনসিংহের ত্রিশালে সড়কে গড়িয়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে অটো ভ্যানের ধাক্কায় আল রাফি খান (৭) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাফি ত্রিশাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আজগর আলী খানের একমাত্র ছেলে। সে স্থানীয় নজরুল সেনা স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল ফিলিং স্টেশন এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল রাফি। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত বল মহাসড়কে গড়িয়ে যায়। বল আনতে গেলে একটি অটো ভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, আশপাশে খেলার মাঠ না থাকায় শিশু-কিশোরেরা প্রতিদিন মহাসড়কের পাশে খেলাধুলা করে। বেপরোয়া যানবাহন চলাচল এবং শিশুদের অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাঁরা দ্রুত মহাসড়কের পাশে সুরক্ষাবলয় ও শিশুদের জন্য আলাদা খেলার মাঠের দাবি জানান। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন মা-বাবা। রাফ...
- Get link
- X
- Other Apps
বিয়ের ফাঁদে নারী পাচারের চেষ্টা, কেন্দুয়ায় চীনা নাগরিকসহ আটক ২ বিয়ের ফাঁদে ফেলে তিন নারীকে চীনে পাচারের চেষ্টাকালে নেত্রকোনার কেন্দুয়ায় চীনা নাগরিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। কেন্দুয়া পৌর সদরের কমলপুর গ্রামের রুবেল মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তাদেরকে কেন্দুয়া থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক দুই ব্যক্তি হলেন চীনা নাগরিক লি ওয়েইহাও এবং কুড়িগ্রাম জেলার রাজারহাটের মো. ফরিদুল ইসলাম। সরেজমিন জানা যায়, রবিবার রাত ১০টার দিকে পৌরসভার কমলপুর গ্রামের রুবেল মিয়ার বাড়িতে একটি প্রাইভেটকারযোগে একজন চীনা নাগরিক, এক বাংলাদেশি নাগরিক, রুবেল মিয়ার মেয়ে, তার খালাতো বোন এবং জামালপুর থেকে আসা তার এক বান্ধবী কিশোরী উপস্থিত হয়। পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে তারা চীনে যাওয়ার উদ্দেশ্যে রুবেল মিয়ার বাড়িতে আসে। সেখান থেকে রাতেই ঢাকা রওনা হওয়ার পরিকল্পনা ছিল। পরে কয়েক দিনের মধ্যেই চীনে চলে যাবে বলে তারা জানায়। চীনা নাগরিকের সঙ্গে রুবেল মিয়ার মেয়ের বিয়ের কথা জানাজানি হলে উপস্থিত স্থানীয়দের মধ্যে সন্দেহ ...
- Get link
- X
- Other Apps
জাকসুতেও শিবির সমর্থিত প্যানেল থেকে এক দম্পতির জয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দুই পদে বিজয়ী হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হাফেজ তারিকুল ইসলাম ও নিগার সুলতানা দম্পতি। ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে তারা দুজনই জয়ী হয়ে আলোচনায় এসেছেন। আনুষ্ঠানিকভাবে জাকসু ও হল সংসদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়৷ ঘোষিত ফলাফল অনুযায়ী, নিগার সুলতানা সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে ২ হাজার ৫ শত ৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর কার্যকরী সদস্য পদে ১ হাজার ৭ শত ৪৬ ভোট পেয়ে জয় লাভ করেছেন তারিকুল ইসলাম। হাফেজ তারিকুল ইসলাম গণিত বিভাগের ৪৯তম ব্যাচের (২০১৯-২০ সেশন) মাস্টার্সের শিক্ষার্থী এবং বর্তমান জাবি শাখা শিবিরের সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে নিগার সুলতানা ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের (২০২০-২১ সেশন) চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কোরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড হিসেবে দায়িত্ব পালন করছেন। হাফেজ তরিকুল ইসলাম বর্তমান জাবি শাখা শিবিরের সমাজসেবা সম্পাদক হিসেবে কাজ করছে...
- Get link
- X
- Other Apps
ময়মনসিংহে পাইকারিতে সবজির দাম বেড়েছে ৫ টাকা, খুচরায় ২০ ময়মনসিংহে পাইকারি বাজারে সবজির দাম কেজিতে বেড়েছে ৫ টাকা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। হাতঘুরে খুচরা বাজারে কেজিতে ২০ টাকা বেড়েছে সবজির দাম। একইসঙ্গে মাছের দামও কেজিতে ১০ টাকা বেড়েছে। এতে ক্ষুব্ধ নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা। ক্রেতা-বিক্রেতারা জানান, গত সপ্তাহে চিচিঙ্গা ৪০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। অথচ এখন কেজিতে ২০ টাকা বাড়িয়ে ৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। পটোল, টমেটো, চায়না গাজর, দেশি গাজর, ঝিঙে ও কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। বর্তমানে পটোল ৫০, চায়না গাজর ১৩০, দেশি গাজর ৮০ টাকা ও টমেটো ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া সীম ১৬০, ঝিঙে ৭০, করলা ৮০, কাঁকরোল ৭০, বরবটি ৮০, চিকন বেগুন ১০০, শসা ৪০, লতা ৪০, ধুন্দল ৫০, কচুর মুখি ২০, মিষ্টি কুমড়া ৪০ ও ঢেঁড়স ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাউ ৬০ টাকা পিস, কাঁচাকলা ৪০ টাকা হালি ও লেবু ১৫ টাকা হালিতে বিক্রি হচ্ছে। একই বাজারে মাছের দাম কেজিতে ১০ টাকা বেড়ে কাতলা ৩৪০-৪০০, পাঙাশ ২০০-২৩০, শিং ৩২০-৬১০, কৈ ২৩০-৩২০, রুই ৩০০-৪০০, তেলাপিয়া ২০০-২৮০, পাবদা ৩৬০-৪৮০, শোল ৫৮০-৮৬০, ট্যাংরা ৫২০-৮৪০, ...
- Get link
- X
- Other Apps
ময়মনসিংহে এক হাত জায়গা নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহের নান্দাইলে বাড়ির সীমানার এক হাত জায়গা নিয়ে দুই পরিবারের মধ্যে চলা বিরোধের জের ধরে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহত ব্যক্তির নাম আক্তার হোসেন (৪৫)। তাঁর বাড়ি উপজেলার ভাটি সাভার গ্রামে। এ ঘটনার পর চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ভাটি সাভার গ্রামের আবদুল হেলিমের সঙ্গে প্রতিবেশী জসিম উদ্দিনের বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। বাড়ির সীমানার এক হাত জায়গা নিয়ে চলা বিরোধে গতকাল বৃহস্পতিবার দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবদুল হেলিমসহ ৯ জন গুরুতর আহত হন। পরে আজ শুক্রবার সকাল সাতটার দিকে আবারও দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে আবদুল হেলিমের ভাতিজা আক্তার হোসেনসহ দুই পক্ষের অন্তত ১৬ জন আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে আক্তার হোসেন মারা যান। আক্তার হোসেনের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা জসিম উদ্দিনের বাড়িতে লুটপাট চালান। আক্তার হোসেনের মা হাজেরা খাতুন বলেন, ‘এক হাত জায়গা নিইয়াই গন্ডগোল অনেক দিন ধইরা। এই ক...
- Get link
- X
- Other Apps
ইধিকা এবার আর পারলেন না পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত। কারণটা আর কিছুই নয়, বাংলাদেশের সিনেমা দিয়েই যে বড় পর্দায় অভিষেক হয়েছে তাঁর। হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে তাঁর জুটি হিট; রাতারাতি দুই বাংলায় পরিচিতি পান। চলতি বছরের ঈদে দ্বিতীয়বারের মতো শাকিবের জুটি হন ইধিকা। মেহেদি হাসানের সেই সিনেমা ‘বরবাদ’ও ছিল আলোচনায়। তবে এবার অন্য রকম অভিজ্ঞতা হলো অভিনেত্রীর। শাকিবের সঙ্গে ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’-এর মাঝখানো গত বছর দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমায় দেখা যায় তাঁকে। সেটি ছিল কলকাতায় তাঁর প্রথম সিনেমা। ২০২৪ সালের ডিসেম্বরে মুক্তির পর সে সিনেমাও ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়। টানা তিন সিনেমার বক্স অফিস সাফল্যের পর অনেকে ধরেই নিয়েছিলেন, ইধিকা মানেই হিট। কিন্তু সম্প্রতি মুক্তি পাওয়া ‘বহুরূপ’ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় ফ্লপের স্বাদ নিতে হচ্ছে অভিনেত্রীকে। ‘বহুরূপ’ সিনেমায় ইধিকাকে দেখা গেছে সোহম চক্রবর্তীর বিপরীতে। মুক্তির আগে সিনেমার টিজার ও ট্রেলার সাড়া ফেলেছিল, কিন্তু মুক্তির পর আলোচনায় আসতে পারেনি ‘বহুরূপ’। সমালোচকদের মত, দুর্বল চিত্রনাট্য...
- Get link
- X
- Other Apps
উল্টো দিকে হাঁটার যে এত উপকার, জানতেন? প্যাট্রিক হারমন নামে এক মার্কিনি ১৯১৫ সালে উল্টো দিকে হেঁটে হেঁটে সান ফ্রান্সিসকো থেকে নিউইয়র্ক পৌঁছেছিলেন। মজা করে খেলাচ্ছলে কাজটা করেছিলেন তিনি। কিন্তু আধুনিক গবেষণা বলছে, বিচিত্র এই হণ্টনের নানা স্বাস্থ্যকর দিকও আছে। প্রতিদিন হাঁটার উপকারিতা আমরা সবাই জানি। কিন্তু সামনের বদলে যদি উল্টো দিকে হাঁটা শুরু করেন, শরীর ও মন—দুটিতেই প্রভাব পড়বে। ইংরেজিতে উল্টো দিকে হাঁটাকে বলে ‘রেট্রো ওয়াকিং’। এতে পেশি শক্ত হয়। স্মৃতিশক্তি বাড়ে। শরীরের ভারসাম্য বজায় রাখতেও এটি সহায়ক। কিন্তু রাস্তাঘাটে তো আর উল্টো হাঁটা সম্ভব নয়। বাংলাদেশের রাস্তায় তো নয়ই! শরীর ভালো রাখতে অনেকে নাকি ট্রেডমিলে উল্টো দিকে হাঁটেন। আবার লেখার শুরুতে যেই প্যাট্রিক হারমনের কথা বলছিলাম, তিনি তো এক কাণ্ডই করেছিলেন। বুকের সঙ্গে কায়দা করে গাড়িতে ব্যবহৃত ছোট ছোট আয়না বেঁধে নিয়েছিলেন। যে আয়নায় পেছন দিকটা দেখতে পাওয়া যেত। আয়না দেখে দেখেই ২৯০ দিন হেঁটে প্রায় ৬ হাজার ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন প্যাট্রিক! ও রকম পাগলামি করার পরামর্শ নিশ্চয়ই দিচ্ছি না। কিন্তু আপাতত উল্টো হাঁটার উপকারিতাগুলো জেন...
- Get link
- X
- Other Apps
আপনাদের ভালোবাসা কতখানি গভীর, এই ৫ প্রশ্নে বুঝবেন সম্পর্ক তো কেবল ছবির মতো সুন্দর কিছু মুহূর্ত নয়; বরং একটা সত্যিকার সুন্দর সম্পর্ক জীবনের তিক্ত মুহূর্তগুলোয়ও স্বস্তির জায়গা হয়ে ওঠে। টিকে থাকে যুগের পর যুগ। ভালোবাসাই সেই সম্পর্কের ভিত্তি। সঙ্গীর সঙ্গে আপনার ভালোবাসার সম্পর্কটা কতখানি জোরালো, তা বুঝতে নিজেকে করতে পারেন এই পাঁচ প্রশ্ন। ১. আপনি কি তাঁর সঙ্গে স্বস্তিতে থাকেন? আপনি একটি সম্পর্কে সুখী হবেন, যদি আপনি সঙ্গীর আশপাশে স্বস্তিতে থাকেন। আপনি যেমন, তেমনভাবেই যদি নিজেকে প্রকাশ করতে পারেন তাঁর কাছে, তবেই তো প্রশান্তি। তাঁর চোখে নিজেকে গ্রহণযোগ্য রাখার জন্য কোনো মেকি কাজ করতে হলে এই সম্পর্ক লম্বা সময় টেনে নিয়ে যাওয়া কঠিন হয়ে দাঁড়াতে পারে। ২. আপনি কি তাঁকে বিশ্বাস করেন? বিশ্বাস কেবল বড় বড় বিষয়ে নয়; বরং ছোটখাটো বিষয়ও বিশ্বাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। রোজকার জীবনে ছোট ছোট কথায় আর কাজে মিল আছে কি না, মন খুলে একে অপরের কাছে নিজেদের সব কথা বলতে পারেন কি না, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। তিনি কী করছেন, সে বিষয়ে যদি নজরদারি করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে সম্পর্কটি নিয়ে আবার ভাবু...
- Get link
- X
- Other Apps
আপনি কি মাছ না খাওয়ার দলে? তাহলে এই লেখা আপনার জন্য নানা কারণেই অনেকে মাছ খেতে চান না। তবে মাছ দারুণ পুষ্টিকর খাবার। মাছে রয়েছে আমিষ, ভিটামিন ও প্রয়োজনীয় বহু খনিজ উপাদান। একেবারেই মাছ না খেলে আদতে কি দেহের কোনো ক্ষতি হয়? মাছের পুষ্টি পেতে সপ্তাহে অন্তত ২-৩ বার মাছ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে কেউ কাঁটার ভয়ে মাছ খান না, কারও কাছে মাছ বিস্বাদ, কেউ বলেন ‘গন্ধ লাগে’, কেউ আবার ভেজিটেরিয়ান বা নিরামিষভোজী হওয়ার কারণে মাছ রাখেন না খাদ্যতালিকায়। মাছ না খেলে কী হয়, সে সম্পর্কে জানালেন টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান শম্পা শারমিন খান। মাছের পুষ্টিগুণ যেকোনো প্রাণিজ আমিষই প্রথম শ্রেণির আমিষ। অর্থাৎ এতে দেহের জন্য অত্যাবশ্যকীয় সব অ্যামিনো অ্যাসিড পাবেন আপনি। মাছের ক্ষেত্রেও বিষয়টি তা–ই। এ ছাড়া মাছে পাবেন ভিটামিন বি এবং আয়রন, জিংক, আয়োডিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও সেলেনিয়ামের মতো খনিজ উপাদান। ছোট মাছে ভিটামিন এই বেশি থাকে। কাঁটাসহ ছোট মাছ খাওয়া হলে তা থেকে আপনি পাবেন ক্যালসিয়াম। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো—মাছের তেলে আপনি পাবেন ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড।...
- Get link
- X
- Other Apps
যেসব দেশে বিয়ে করলেই পাবেন নাগরিকত্ব প্রেম হোক বা বিয়ে, এখন তা আর সীমাবদ্ধ নেই কেবল নিজের দেশের গণ্ডিতে। অনেকে ভালোবাসার টানে বিদেশি জীবনসঙ্গীকে বেছে নেন, আবার কেউ কেউ বিয়ের মাধ্যমে বৈধভাবে একটি নতুন দেশের নাগরিক হওয়ার সুযোগ খোঁজেন। তবে প্রশ্ন হলো, বিয়ে করে কি আদতে নাগরিকত্ব পাওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। এ বিষয়ে গত ১০ জুন ‘বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের’ শিরোনামে একটি লেখা প্রকাশিত হয়েছে জীবনযাপন সেকশনে। তারই ধারাবাহিকতায় এবার জেনে নিন আরও কয়েকটি দেশ সম্পর্কে, যেখানে বিয়ে করলেই মেলে নাগরিকত্ব। ব্রাজিল পৃথিবীর পঞ্চম বৃহৎ ও দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল। বিয়ের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার দিক থেকে ব্রাজিল বিশ্বের সবচেয়ে উদার দেশগুলোর একটি। যদি আপনি একজন ব্রাজিলের নাগরিককে বিয়ে করেন এবং সেখানে তাঁর সঙ্গে টানা এক বছর বসবাস করেন, তবেই আপনি সেখানে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া ব্রাজিলে রয়েছে দ্বৈত নাগরিকত্বের অনুমতি। অর্থাৎ ব্রাজিলের নাগরিক হতে গেলে আপনাকে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে না। ব্রাজিলের নাগরিক হলে আপনি পাবেন রাশিয়াসহ অনেক দেশে ভিসা ছাড়া ভ্রমণের স...
- Get link
- X
- Other Apps
বাড়তি খরচ কমানোর ১৪ উপায় টাকা নাকি পানির মতো! কিছুতেই হাতে থাকে না, কোনো না কোনো ফাঁক গলে বেরিয়েই যায়! ফাঁকফোকর বন্ধ করে কীভাবে খরচ বাঁচাবেন, সে সম্পর্কেই কিছু পরামর্শ এখানে থাকল। ১. হিসাব রাখা শুরু করুন সাদা চোখে এই পরামর্শ খুব সাধারণ মনে হতে পারে। ভাবতে পারেন, হিসাব রেখে আর কী হবে, প্রয়োজনীয় খরচ তো করবই। কিন্তু হিসাব রাখা শুরু করলেই দেখবেন, এমন অনেক অপ্রয়োজনীয় খরচও আপনি করেন, যা আপনি নিজেও জানতেন না। আজকাল হিসাব রাখার জন্য বেশ কিছু অ্যাপ আছে, যেখানে ভিন্ন ভিন্ন খাত ধরে ধরে হিসাব রাখা সম্ভব। যেমন যাতায়াত, খাবার, ওষুধ, উপহার কেনা—সব খাতের খরচই মাস শেষে আলাদা আলাদাভাবে আপনার সামনে চলে আসবে। ফলে বুঝতে পারবেন, কোন খাতে খরচ কমানো দরকার। ২. অফারে নজর দেবেন না এটা কিনলে ওটা ফ্রি, চলছে বিরাট ছাড়—এমন নানা বিজ্ঞাপন আমাদের চোখের সামনে আসে। কখনো কখনো অনেক প্রতিষ্ঠান মুঠোফোনে খুদে বার্তাও পাঠায়। অনেক সময় অফারের ফাঁদে পড়ে আমরা অপ্রয়োজনীয় জিনিসও কিনে ফেলি। এ ধরনের ব্যয় নিয়ন্ত্রণ করতে নোটিফিকেশনগুলো বন্ধ করে দিন, পেজগুলো আনফলো করুন। আর যদি এসব করতে না চান, তাহলে নিজের ওপর নিয়ন্ত্রণ বাড়ান। ৩. খাবারের ...