জাকসুতেও শিবির সমর্থিত প্যানেল থেকে এক দম্পতির জয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দুই পদে বিজয়ী হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হাফেজ তারিকুল ইসলাম ও নিগার সুলতানা দম্পতি। ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে তারা দুজনই জয়ী হয়ে আলোচনায় এসেছেন।

আনুষ্ঠানিকভাবে জাকসু ও হল সংসদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়৷ ঘোষিত ফলাফল অনুযায়ী, নিগার সুলতানা সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে ২ হাজার ৫ শত ৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর কার্যকরী সদস্য পদে ১ হাজার ৭ শত ৪৬ ভোট পেয়ে জয় লাভ করেছেন তারিকুল ইসলাম।

হাফেজ তারিকুল ইসলাম গণিত বিভাগের ৪৯তম ব্যাচের (২০১৯-২০ সেশন) মাস্টার্সের শিক্ষার্থী এবং বর্তমান জাবি শাখা শিবিরের সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে নিগার সুলতানা ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের (২০২০-২১ সেশন) চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কোরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড হিসেবে দায়িত্ব পালন করছেন।

হাফেজ তরিকুল ইসলাম বর্তমান জাবি শাখা শিবিরের সমাজসেবা সম্পাদক হিসেবে কাজ করছেন। অন্যদিকে নিগার সুলতানা কোরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড হিসেবে বর্তমানে কর্তব্যরত আছেন।

জাকসু নির্বাচনে একমাত্র দম্পতি হিসেবে বিজয় লাভের অনুভূতি জানতে চাইলে তারা বলেন, প্রথমেই সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি। একই মঞ্চে আমাদের দুজনকে নির্বাচিত করা শিক্ষার্থীদের একাত্মতা, ভালোবাসা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ, যা আমাদের ব্যক্তিগত ও যৌথ পথচলাকে শিক্ষার্থীদের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করেছে। আমরা মনে করি নির্বাচিত হওয়া মানে শুধু জয় নয়, বরং শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের এক বিশাল দায়িত্ব।

তারা আরও বলেন, দম্পতি হিসেবে নয়, বরং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমরা দ্বিগুণ শক্তি অনুভব করছি তাদের অধিকার, কল্যাণ ও উন্নয়নে একসাথে কাজ করার সুযোগ পেয়ে। আমাদের নির্বাচিত করা শিক্ষার্থীদের বিজয়, তাদের আস্থার প্রতিফলন। এই আস্থা আমাদের জন্য এক নতুন সূচনা, যেখানে প্রতিটি পদক্ষেপ শিক্ষার্থীদের স্বার্থে নিবেদিত থাকবে।

উল্লেখ্য, জাকসু নির্বাচনে মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭৯ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, সহসাধারণ সম্পাদক (এজিএস-পুরুষ) পদে ১০ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস-নারী) পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জাকসু নির্বাচনে ২৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদক (জিএস), দুটি যুগ্ম সাধারণ সম্পাদকসহ (এজিএস) ২০টি পদে জয় পেয়েছেন৷

Comments

Popular posts from this blog

উৎকর্ষের বিকাশ: ওয়ান-স্টপ কর্পোরেট সলিউশন হিসেবে বাংলাদেশে প্রবেশ করল কিউ কিউ এশিয়া লিমিটেড।