Posts

Showing posts from August, 2025
Image
 ময়মনসিংহের প্রত্যন্ত গ্রাম থেকে ‘নৃত্যশিক্ষক’ হয়ে যুক্তরাজ্যে শাহরিয়ার ছোটবেলা থেকেই পড়ালেখায় আগ্রহ কম শাহরিয়ার হোসেনের। নিজে নাচতেন, শিশুদের দল বানিয়ে নাচ করতেন এলাকায়। এসব দেখে গ্রামের মানুষ নানা কটু কথা বলতেন। বাবা-মা চাইতেন ছেলেকে পড়ালেখায় মনযোগী করতে। কিন্তু পড়ার ফাঁকে সুযোগ পেলেই শাহরিয়ার ছুটতেন নাচের ক্লাসে। নিজের আগ্রহ আর চেষ্টায় নাচ শিখতে থাকেন। সেই নাচের কল্যাণেই যুক্ত্যরাজ্যে চাকরি নিয়ে যাচ্ছেন ২০ বছর বয়সী শাহরিয়ার। সেখানে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে তাঁর পদ হচ্ছে ‘নৃত্যশিক্ষক ও কোরিও গ্রাফার’। এতে উচ্ছ্বসিত শাহরিয়ার ও তাঁর পরিবার। শাহরিয়ার হোসেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া গ্রামের বাসিন্দা এমদাদুল হক ও জান্নাতুল ফেরদৌসী দম্পতির ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় শাহরিয়ার। মা এলাকায় একটি এনজিও পরিচালিত স্কুলে শিক্ষকতা করেন আর বাবা গাজীপুরে ব্যবসা করেন। নাচ শেখার শুরুর বিষয়ে শহারিয়ার বলেন, ষষ্ঠ শ্রেণিতে যখন পড়েন, তখন থেকে টেলিভিশনে বিভিন্ন নাচের অনুষ্ঠান দেখে নিজেও নাচ আয়ত্ত করতে শুরু করেন। ঘরের দরজা বন্ধ করে টিভিতে নাচ দেখে ন...
Image
 ময়মনসিংহে চোর সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে যুবক নিহত ময়মনসিংহের ত্রিশালে মসজিদের তালা ভেঙে চুরির চেষ্টার অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে রানা মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে এই ঘটনা ঘটে। রানা মিয়া ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের হিরণ পলাশিয়া গ্রামের আমছর আলীর ছেলে।  স্থানীয় বাসিন্দারা জানান, ওই মসজিদে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। রোববার রাতে মসজিদটির ফটকের তালা ভাঙার শব্দ পেয়ে স্থানীয় লোকজন রানা মিয়াকে হাতেনাতে ধরে ফেলেন। পরে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিষয়টি মাইকে প্রচার করলে লোকজন জড়ো হন। এ সময় উপস্থিত লোকজন রানা মিয়াকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ত্রিশাল থানার পুলিশ এসে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৩টার দিকে মসজিদের তালা ভাঙার শব্দ পেয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা...
Image
 ফুলপুরে ট্রাক খাদে পড়ে শিক্ষকের মৃত্যু ময়মনসিংহের ফুলপুরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক মনিরুজ্জামান চঞ্চলের (৩০) মৃত্যু হয়েছে।  ময়মনসিংহের ফুলপুরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক মনিরুজ্জামান চঞ্চলের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ টু শেরপুর মহাসড়কের ছনধরা ইউনিয়নের বাশাটি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে উল্টে পড়লে ঘটনাস্থলেই ওই শিক্ষকের প্রাণহানি ঘটনা ঘটে । নিহত শিক্ষক মনিরুজ্জামান চঞ্চল(৩০)। তিনি বাঘেধরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিক্ষক মনিরুজ্জামান চঞ্চল (২৪ শে আগস্ট) রবিবার রাত ১১টার দিকে তার ব্যক্তিগত কাজ শেষে বাড়ির দিকে যাচ্ছিলেন। বাশাটি এলাকায় সে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিক্ষককে ধাক্কা দিয়ে খাদে পড়ে ট্রাকটি উল্টে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনগণ এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিক্ষক মনিরুজ্জামান চঞ্চলের অকাল মৃত...
Image
 ময়মনসিংহে এনসিপির চার নেতার পদত্যাগ ময়মনসিংহের নান্দাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটির সদস্য কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মণ্ডল, শেখ সাদি ও মোহাম্মদ উল্লাহ এই  চার নেতা কমিটি থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে সংগঠনের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকাকে উল্লেখ করা হয়েছে। এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য কাওছার আহম্মেদ জিসান জাগো নিউজকে বলেন, ‌‘সংগঠনের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকার কারণে পদত্যাগ করেছি। উপজেলা পর্যায়ের এনসিপির কিছু নেতা অনিয়ম ও দুর্নীতির সঙ্গেও জড়িয়ে পড়েছেন। আমাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।’ বক্তব্য জানতে নান্দাইল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়েও বক্তব্য পাওয়া যায়নি। তবে এনসিপির ময়মনসিংহ জেলা সমন্নয় কমিটির প্রধান সমন্নয়কারী জাবেদ রাসিন জাগো নিউজকে বলেন, পদত্যাগের বিষয়টি আমার এখনো জানা নেই। খোঁজ নিয়ে পদত্যাগের কারণ জানতে চেষ্টা করছি।
Image
ময়মনসিংহে কলেজছাত্র হত্যায় পাঁচজনের যাবজ্জীবন   ময়মনসিংহে কলেজছাত্র ইব্রাহিম খলিল হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় দুইজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে বিশেষ দায়রা জজ ফারহানা ফেরদৌস রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট মো. রেজাউল করিম দুলাল তথ্য নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্তরা হলেন, নগরীর পাটগুদাম কাশবন এলাকার নিশাদ, খোরশেদ, তুষার, সবুজ ও প্যারিস ডায়মন্ড। খোরশেদ পলাতক। সাদ্দাম ও পাভেল নামের দুইজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার রৌহা মধ্যপাড়ার মাওলানা জালাল উদ্দিনের ছেলে ইব্রাহিম খলিল ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।  ২০১৮ সালের ১৮ জানুয়ারি রাতে বাবার জন্য ওষুধ কিনতে বের হলে কেওয়াটখালি এলাকায় ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ফোনসহ নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে বাকবিতন্ডা ও ধস্তাধস্তি শুরু হলে একপর্যায়ে ছিনতাইক...
Image
 শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ২৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার এখন পর্যন্ত ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-১ মঙ্গলবার (২৬ আগস্ট) এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। সোমবারের (২৫ আগস্ট) আগে ৭ দিনে এই মামলায় ১৯ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং গাজী এসএইচ তামিম শুনানি করেন। এই সময় অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। এই মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। আর এই মামলায় গ্রেফতার হয়ে পরে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে ছিলেন আইনজীবী যায়েদ বিন আমজাদ। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বির...
Image
সুদৃঢ় হচ্ছে চীন-বাংলাদেশ সম্পর্ক গত পাঁচ দশকে বাংলাদেশ ও চীন একসঙ্গে এগিয়ে চলেছে। সংস্কৃতির মাধ্যমে আরো সুদৃঢ় হচ্ছে চীন-বাংলাদেশ সম্পর্ক।  বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর এবং ‘ইয়ার অব পিপল-টু-পিপল এক্সচেঞ্জেস’, শুধু বাণিজ্য ও সংযোগ নয়, সর্বোপরি জনগণের হৃদয়ের বন্ধনও হয়েছে দৃঢ়। সাংস্কৃতিক কূটনীতি ছিল মুখ্য। শিল্পকলা, সাহিত্য, সংগীত, প্রত্নতত্ত্ব ও জাদুঘরের বিনিময়ের মাধ্যমে আমরা শুধু নিদর্শনই নয়, আদর্শ, দৃষ্টিভঙ্গি ও জীবনদর্শনও ভাগাভাগি করেছি। সংস্কৃতি আমাদের স্থাপত্য, বৌদ্ধ ঐতিহ্য ও শিল্পচর্চাকে প্রভাবিত করেছে। অপরদিকে বাংলাদেশি হস্তশিল্প, সংগীত ও সাহিত্য চীনে সমাদৃত হয়েছে বহু আগে থেকেই। লিংজিয়াতানের জেড শিল্পকর্ম  এগুলো মানুষ ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য ও আধ্যাত্মিক ভারসাম্যের প্রতীক। মহাস্থানগড়, উয়ারি-বটেশ্বর ও পাহাড়পুরের মতো বাংলাদেশের প্রাচীন নিদর্শনের সঙ্গে এর মিল খুজে পাওয়া যায়। 
Image
 মশা এক কামড়ে কতটুকু রক্ত খায় বিকেলে হয়তো আরাম করে বসেছেন বারান্দায়, হাতে এক কাপ চা। হঠাৎ বাহুতে একটু চুলকানি হলো। চুলকানির স্থানে তাকিয়ে দেখলেন, একটা লাল দাগ। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কাজটা মশার। এক ফাঁকে কামড় দিয়ে রক্ত নিয়ে চলে গেছে। আর মশাটা চলে যাওয়ার পরই আপনি তা টের পেয়েছেন। কিন্তু মশাটা এক কামড়ে আপনার শরীর থেকে কতটা রক্ত নিয়ে গেল? উত্তরটা শুনলে একটু অবাকই হবেন। একটি স্ত্রী মশা এক কামড়ে মাত্র ০.০০১ থেকে ০.০১ মিলিলিটার রক্ত খায়। মানে ১ থেকে ১০ মাইক্রোলিটার। আরও সহজভাবে বললে, এক ফোঁটা পানির পাঁচ ভাগের এক ভাগ মাত্র! আপনার জন্য পরিমাণটা খুব সামান্য হলেও মশার জন্য কিন্তু ওটুকুই বিশাল ভোজ! আপনার শরীরের যতটা রক্ত আছে, তা শেষ করতে একসঙ্গে ১০ লাখের বেশি মশার কামড় লাগবে। তবে এমন ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি নিশ্চয়ই কেউ হতে চাইবেন না। মশা কীভাবে রক্ত চুরি করে স্ত্রী মশার মুখে একটা বিশেষ অঙ্গ থাকে। দেখতে অনেকটা ইনজেকশনের সুচের মতো। এর নাম প্রোবোসিস। এই ধারালো অঙ্গটি দিয়ে মশা আমাদের চামড়া ফুটো করে সূক্ষ্ম রক্তনালি খুঁজে বের করে এবং সেখান থেকে রক্ত চুষে নেয়। রক্ত খাওয়ার সময় সে নিজের কিছুট...
Image
  আমাদের দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত: অভিনেত্রী মাহি অভিনেত্রী সামিরা খান মাহির নতুন নাটক ‘বকুল ফুল’ ইউটিউবে প্রকাশ পেয়েছে। কাজ করছেন নতুন ধারাবাহিকের। সম্প্রতি তাঁর কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশের পর ট্রলের শিকার হন, অনেকেই তাঁকে পর্নোতারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করে কটাক্ষ করেন। পরে ফেসবুকে এর জবাবও দেন অভিনেত্রী।  এমন তুলনার ঘটনা জানার পরপরই আপনার প্রতিক্রিয়া কীভাবে প্রকাশ পায়? সামিরা খান মাহি : যারা এই ধরনের সমালোচনা করে, এদের নিয়ে আর কিছু বলার নেই। আমি জানি না, এই সিগনেচারটা কে তৈরি করেছে? চশমা পরলেই আমাকে অন্য কারও মতো লাগতে হবে, এমন তো কথা না। আসলে আমার কাছে মনে হয়েছে, আমাদের দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত বলেই রিডিংগ্লাস পরা এ রকম ছবি দেখে তাদের কাছে মনে হয়েছে, এটা ওই রকম। এ ছাড়া আমি কোনো কারণ খুঁজে পাই না। একজন আর্টিস্ট অনেক ধরনের ছবি আপলোড করতে পারে। সেটা নিয়ে মানুষ নানান মন্তব্য করতেই পারে। কিন্তু এই ধরনের স্টুপিডিটি, অসভ্যতা তো মানা যায় না। এর আগে আমার বর্ণ নিয়ে, পরনের কাপড় নিয়েও অকারণ সমালোচনা, বিতর্ক তৈরি করল! এবার একটা গ্...
Image
  অস্ত্রোপচারে আলাদা হয়ে বাড়ি ফিরছে রুহি-জুহি জুহি ও রুহির মাথায় প্রজাপতি লাগানো লাল ব্যান্ড। কালচে সবুজ রঙের ফ্রক গায়ে। কপালের কোনায় বড় কালো টিপ আর ভ্রুতে কাজল দেওয়া। চুড়ি, মালাও পরেছে। যমজ দুই বোন শরীরের পেছন দিকে জোড়া লাগানো অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল আট মাস আগে। সাত মাসের সময় অস্ত্রোপচার হয়। তারা এখন আলাদা আলাদা মানুষ। আজ বৃহস্পতিবার একজন বাবা, আরেকজন মায়ের কোলে চড়ে বাড়ি ফিরছে। রুহি-জুহির বাড়ি ফেরা উপলক্ষে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রেনিং কমপ্লেক্সে বিদায় অনুষ্ঠানে দুই বোন সাজুগুজু করে হাজির হয়েছিল। অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত চিকিৎসকেরাও এ দুজনকে কোলে নিয়ে ছবি তুলছিলেন। একজন তাদের মা-বাবার কাছে আবদার করলেন, মেয়েদের বিয়েতে কিন্তু দাওয়াত চাই। দুই বোনের বয়স এখন ৮ মাস ২৩ দিন। গত ২৪ জুন চার ঘণ্টার অস্ত্রোপচার শেষে তাদের আলাদা করেছেন চিকিৎসকেরা। এ অস্ত্রোপচারে নেতৃত্ব দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের (ইউনিট-২) অধ্যাপক কানিজ হাসিনা। এই হাসপাতালে জোড়া লাগানো যমজ আলাদা করার সফল হওয়ার তালিকায় রুহি ও জুহি চার নম্বরে আছে। নীলফামারীর জলঢ...
Image
 গণমাধ্যমের আদলে ফেসবুক পেজ, বাড়ছে বিভ্রান্তি দেশের প্রথম সারির পত্রিকা, অনলাইন, টেলিভিশনের লোগো কপি করে তৈরি হয়েছে একাধিক ফেসবুক পেজ। মজা করার উদ্দেশ্যে এসব পেজ তৈরি করা হলেও এগুলো নিয়ে এখন ব্যাপক বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। এসব পেজে অপতথ্য, ভুয়া খবর ছাড়াও প্রচুর রাজনৈতিক কনটেন্ট পোস্ট করা হচ্ছে। এমনকি মূল গণমাধ্যমের কনটেন্টও কপি করে ছাড়া হচ্ছে পোস্ট। এভাবে জনপ্রিয় গণমাধ্যমের নাম-লোগো ব্যবহার করে নকল বা ভুয়া পেজ খোলায় সেসব গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে। ‘রেপুটেশন’ বা সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার নতুন চ্যালেঞ্জে পড়ছে গণমাধ্যম। তাই অপতৎপরতা রোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী খবরের কাগজকে বলেন, ‘টিভি, সংবাদপত্রকে নকল করে যেসব ফেসবুক পেজ তৈরি হচ্ছে, সেগুলোর টিভি বা সংবাদপত্র হিসেবে অস্তিত্ব নেই। এ ধরনের বিষয়ের জন্য রাষ্ট্রীয় পলিসি থাকা উচিত। এ ক্ষেত্রে গণমাধ্যমের কপিরাইটের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। একটা-দুটা পেজ বন্ধ করে কোনো সমাধান হবে না। একটা বন্ধ করা হলে আরেকটা খুলব...
Image
  স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে। তিনি বলেন, ‘বাইতুল মাকদিস আমাদের প্রাণ ও মর্যাদার সঙ্গে সম্পৃক্ত। ফিলিস্তিনি জনগণের সঙ্গে যে নির্মমতা চলছে তা সহ্য করার মতো না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফিলিস্তিনের ব্যাপারে সর্বদা সোচ্চার। আমাদের পক্ষে করণীয় সবকিছু করতে আমরা বদ্ধ পরিকর।’ আজ সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এসব কথা বলেন। বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. বেলাল নুর আজিজি।
Image
 ‘যতীন সরকার  তাঁর  মতো শিক্ষক টালমাটাল বাংলায় আর জন্ম নেবে না’ গত ১৩ আগস্ট দীর্ঘ রোগভোগের পর না ফেরার দেশে পাড়ি জমালেন প্রবন্ধ সাহিত্যের অন্যতম শক্তিমান লেখক ও সুবক্তা যতীন সরকার। তিনি ছিলেন বিতর্কিত লেখক তসলিমা নাসরিনের সরাসরি শিক্ষক। প্রিয় শিক্ষকের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি সৈয়দ শামুসল হক, শক্তি চট্টোপাধ্যায় ও যতীন সরকারের ছবি সম্বলিত একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে লিখেছেন- ‘তাঁর (যতীন সরকার) মতো শিক্ষক টালমাটাল বাংলায় আর জন্ম নেবে না’। আজকালের খবরের পাঠকের জন্য বিস্তারিত তুলে ধরা হলো— ছবিটি আমাদের ময়মনসিংহের বাড়ি অবকাশে তোলা। সম্ভবত ১৯৮৭ সালে। ছবিটির সর্বডানে বসে আছেন যতীন সরকার, আমাদের সবার প্রিয় যতীন স্যার। তাঁকে সেদিন ডেকেছিলাম অবকাশে,  শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে সাহিত্যের আড্ডায় অংশ নেওয়ার জন্য। না, সেদিন আড্ডা মোটেও জমেনি। যতীন স্যার বরাবরের মতো যে কোনও বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত ছিলেন,  কিন্তু শক্তি চট্টোপাধ্যায় একেবারেই আড্ডার মুডে ছিলেন না।  তরুণ বয়সে যতীন সরকারের বক্তৃতা শুনে শুনে অসাম্প্রদায়িক হয়েছি, উদার হয়েছি, দৃঢ়চেতা হয়েছি, স...
Image
 গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালে অবস্থান নেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক মো. শামীম আক্তার নোমান। মারা যাওয়া শিশুটির নাম ওয়ালিদ হাসান। সে উপজেলার শালীহর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। বিল্লাল জানান, গত বুধবার দুপুরে ওয়ালিদের শ্বাসকষ্ট দেখা দেয়। বিকেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শামীম ভর্তি না করিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। পরদিন বৃহস্পতিবার আবারও বাচ্চাটির শ্বাসকষ্ট হলে তাকে সকালে হাসপাতালে আনা হয়। তখনো ওই চিকিৎসক একটি এক্স-রে করান ও কিছু ওষুধ দিয়ে বাড়িতে নিয়ে যেতে বলেন। শিশুটিকে বাড়িতে আনার পর অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যায় আবার হাসপাতালে নিয়ে আসেন তাঁরা। তখনো চিকিৎসক শিশুটিকে ভর্তি না করিয়ে আবার এক্স-রে করে ওষুধ লিখে দিয়ে বাড়িতে চলে যেতে বলেন। এ সময় শিশুটির বাবা বিল্লাল চিকিৎসক শামীমকে বলেন, এখানে চিকিৎসা সম্ভব না হ...
Image
  ময়মনসিংহের বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজিসহ মাছ-মাংস ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। স্বস্তি নেই মাছ ও মাংসের দামে। এতে ক্ষুব্ধ নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে শহরের ঐতিহ্যবসহী মেছুয়া বাজারে গিয়ে এ তথ্য জানা গেছে। ক্রেতা-বিক্রেতারা জানান, সবচেয়ে বেড়েছে কাঁচামরিচের দাম। কাঁচামরিচ গত সপ্তাহ ১৬০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সবজির দাম কেজিতে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। মাছের দামও কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। টমেটো ১৪০ টাকা থেকে বেড়ে এখন ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চিচিঙ্গা ৪০ টাকা থেকে বেড়ে ৮০ ও বরবটি ৪০ টাকা থেকে বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহ ঢেঁড়স ৫০ টাকায় বিক্রি হলেও এখন ৮০, জিরা ৫০ টাকায় বিক্রি হলেও এখন ৮০, বেগুন ৫০ টাকায় বিক্রি হলেও এখন ৮০, পটোল ৪০ টাকায় বিক্রি হলেও এখন ৭০ ও কাঁকরোল ৫০ টাকায় বিক্রি হলেও এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ধুন্দল ও শসা ৪০ টাকা থেকে বেড়ে এখন ৬০ ও মিস্টি লাউ ২০ টাকা থেকে বেড়ে এখন ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি গাজর ৭০ টাকা থেকে বেড়ে ৮০, চায়না গাজর চায়না গাজর ১৩০...
Image
🇦🇪 সংযুক্ত আরব আমিরাত একটি ভাষাগত বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে! এআই-এর মাধ্যমে, সংযুক্ত আরব আমিরাত বিশ্বের বৃহত্তম আরবি ভাষার সম্পদ তৈরি করছে, যার মধ্যে রয়েছে ফ্যালকন আরবি মডেল - যা আরবির সমৃদ্ধি এবং সাংস্কৃতিক গভীরতা প্রতিফলিত করার জন্য ডিজাইন করা হয়েছে। ২ কোটি শব্দ এবং সংখ্যা: এআই-এর মাধ্যমে আরবিকে শক্তিশালী করার জন্য সংযুক্ত আরব আমিরাতের দুর্দান্ত পরিকল্পনা শিক্ষা থেকে প্রকাশনা পর্যন্ত, প্রধান জাতীয় প্রতিষ্ঠানগুলি আরবির সাংস্কৃতিক, একাডেমিক এবং বৈশ্বিক মর্যাদা উন্নত করার জন্য এআই স্থাপন করছে সবচেয়ে উল্লেখযোগ্য উদ্যোগগুলির মধ্যে একটি হল আরবি ভাষার ঐতিহাসিক অভিধান, শারজাহের নেতৃত্বে একটি যুগান্তকারী পণ্ডিতিক অর্জন - যা "আরব সংস্কৃতির রাজধানী" হিসাবে ব্যাপকভাবে স্বীকৃত। এই স্মারক কাজটি শতাব্দী ধরে আরবির বিকাশের চিহ্ন। এআই-এর মাধ্যমে জ্ঞান প্ল্যাটফর্মগুলিকে শক্তিশালী করা মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নলেজ ফাউন্ডেশন তার ডিজিটাল নলেজ হাবের মাধ্যমেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আরবি-ভাষা প্ল্যাটফর্মটি এখন ১৮টি লাইব্রেরিতে ৮০০,০০০-এরও বেশি শিরোনাম এবং ৮.৫ মিলিয়ন ডিজিটাল আইটেম ...
Image
 ময়মনসিংহে জিপিএ-৫ প্রাপ্ত দেড় শতাধিক ছাত্র-ছাত্রীকে ছাত্রশিবিরের সংবর্ধনা ময়মনসিংহের গফরগাঁওয়ে সোমবার (১১ আগস্ট) সকালে, জামতলা মোড় জামায়াতের উপজেলা কার্যালয়ে, ইসলামি ছাত্রশিবি গফরগাঁও উপজেলা শাখা, এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণদের সংবর্ধনার আয়োজন করে।  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ -৫ প্রাপ্ত দেড় শতাধিক ছাত্র-ছাত্রীকে সংবর্ধিত করা হয়। এসময় শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট সহ বিভিন্ন ধরনের গিফট তোলে দেন শিবির নেতৃবৃন্দ।  ছাত্র শিবিরের গফরগাঁও উপজেলা সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে ও পাগলা থানা সভাপতি শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হারুন অর রশিদ।  এ সময় বক্তব্য রাখেন, জামায়াতের গফরগাঁও উপজেলা আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল, পাগলা থানা আমির মাওলানা ইমদাদুল হক, শিবিরের ময়মনসিংহ জেলা সভাপতি শরিফুল ইসলাম হামিম, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক ভিপি ও আহত জুলাই যোদ্ধা আব্দুল্লাহ মিনহাজ, মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ।
Image
  গণমাধ্যমকর্মীর পেশাগত নিরাপত্তা জরুরি আজকের বাংলাদেশের বাস্তবতা এমন এক নির্মম পর্যায়ে পৌঁছেছে যেখানে সত্য বলা মানেই নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা। সত্য বলার অপরাধ এতটাই বড় যে, প্রথম পুরস্কার এখন শবদেহ-অর্থাৎ প্রাণহানি। কণ্ঠ তুলে প্রতিবাদ করার সাহস দেখানো মানে মৃত্যুর মঞ্চে পা রাখা। যারা সাহস করেন, তাদের শাস্তি কোনো আদালতের দণ্ড নয়, বরং রাস্তার বীভৎস সন্ত্রাসী নৃশংসতা। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ৭ আগস্ট সন্ধ্যা ৮টায় ঘটে যাওয়া বর্বর ঘটনা এ কথার এক নির্মম প্রমাণ। মসজিদ মার্কেটের সামনে, গণমানুষের সামনে, সবার চোখের সামনে, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে ছুরিকাঘাত করা হয়, তারপর গলা কেটে তার প্রাণ দগ্ধ করা হয়। এই হত্যাকাণ্ড শুধু একজন নির্দোষ মানুষের প্রাণ কেড়ে নেয়নি; এটি ছিল একটি সুপরিকল্পিত হুঁশিয়ারি, যা চরম সাহসী সাংবাদিক ও সত্যভক্তদের জন্য রক্তাক্ত সংকেত।  তুহিনের পেছনে দাঁড়িয়েছিল না কোনো বড় মিডিয়ার শক্ত ঘাঁটি, ছিল না কোনো রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর পাহারা। ছিল শুধুমাত্র সত্য বলার অটল মনোবল, সাহসের দীপ্ত আলো। আর সেই সাহসই তার বিরুদ্ধে দাঁড়ালো, তার মূল্য দিতে হলো রক...
Image
 এসএসসির পুনঃনিরীক্ষণের ফল রবিবার, যেভাবে দেখবেন ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা বোর্ডের আওতাধীন এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে যারা ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন, তারা রোববার সকাল ১০টা থেকে ফলাফল দেখতে পারবেন। আর ফলাফল প্রকাশিত হবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd)। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে নিজের রোল নম্বর ব্যবহার করে ফলাফল জানতে পারবে। এর আগে পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ করা হয় ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত। আবেদনকারীরা টেলিটক মোবাইল অপারেটরের নির্ধারিত পদ্ধতিতে প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করেছেন। ঢাকা শিক্ষা বোর্ডের দেওয়া তথ্যমতে, এবারের পুনঃমূল্যায়ন প্রক্রিয়ায় বোর্ডটিতে রেকর্ডসংখ্যক ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার জন্য আবেদন করে...
Image
 ময়মনসিংহে নবজাতকের মৃত্যুর অভিযোগে হেলথ কেয়ার (প্রাই:)  হাসপাতাল  বন্ধ, আটক ৩ ময়মনসিংহ নগরের একটি বেসরকারি হাসপাতালে কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার হাসপাতালটি বন্ধ করে দিয়েছেন জেলা সিভিল সার্জন। এ ছাড়া ঘটনার তদন্তে গঠন করা হয়েছে কমিটি। জানা গেছে, নগরের ব্রহ্মপল্লী এলাকায় হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালটি পরিচালিত হচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবর ছড়িয়ে পড়ে, ৪ আগস্ট হাসপাতালটির লিফট বন্ধ করে দেওয়ায় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এক প্রসূতি নিচে পড়ে যান। পরে তিনি একটি মৃত বাচ্চা প্রসব করেন। পরিবারটির দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, স্ত্রীকে নিয়ে ৪ আগস্ট হাসপাতালটিতে যান ময়মনসিংহ পুলিশ লাইনসে কর্মরত এসআই লুৎফুর রহমান। সিজারিয়ান অস্ত্রোপচারের আগে চিকিৎসক কিছু পরীক্ষা করতে বলায় রোগীকে নিয়ে তিনি বাইরে যেতে চান। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে লিফট বন্ধ করে দেওয়ায় ওই প্রসূতিকে নিয়ে সিঁড়ি দিয়ে রওনা হন। একপর্যায়ে সেখান থেকে পড়ে যান ওই নারী। হাসপাতালটির আয়া সুইটি আক...
Image
  সাংবিধানিক স্বীকৃতির দাবি ময়মনসিংহের সমতলের আদিবাসীদের “আমাদের কথা, আমাদের অধিকার: আমরা বাংলাদেশী, আমরা ‘আদিবাসী’, আমাদের স্বীকৃতি চাই।” দ্র জাতিগোষ্ঠীর অধিকার ও সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিতের দাবি জানিয়েছে ময়মনসিংহে সমতলের আদিবাসীদের সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।  এ দাবিসহ ১১ দফা দাবিতে শুক্রবার বেলা ১২টায় ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মহাসচিব (একাংশ) বিপুল হাজং। তিনি বলেন, “আমরা রাষ্ট্র, রাজনৈতিক দলসমূহ, নাগরিক সমাজ, গণমাধ্যম ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই আসুন, ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে এই ভূখণ্ডে বসবাসকারী ‘আদিবাসী’ জনগণকে সম্মান ও মর্যাদার সাথে রাষ্ট্রীয় স্বীকৃতির ছায়ায় আনি।” তিনি আরও বলেন, “আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিন। ভূমি, ভাষা ও সাংস্কৃতিক অধিকারের নিশ্চয়তা দিন, জাতীয় ঐক্যের অংশ হিসেবে বহুত্ববাদকে মর্যাদা দিন। “আমাদের কথা, আমাদের অধিকার: আমরা বাংলাদেশী, আমরা ‘আদিবাসী’, আমাদের স্বীকৃতি চাই।” তিনি আরও বলেন, আইএলও কনভেনশনে ...