ময়মনসিংহের গফরগাঁওয়ে সোমবার (১১ আগস্ট) সকালে, জামতলা মোড় জামায়াতের উপজেলা কার্যালয়ে, ইসলামি ছাত্রশিবি গফরগাঁও উপজেলা শাখা, এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণদের সংবর্ধনার আয়োজন করে।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ -৫ প্রাপ্ত দেড় শতাধিক ছাত্র-ছাত্রীকে সংবর্ধিত করা হয়। এসময় শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট সহ বিভিন্ন ধরনের গিফট তোলে দেন শিবির নেতৃবৃন্দ।
ছাত্র শিবিরের গফরগাঁও উপজেলা সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে ও পাগলা থানা সভাপতি শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হারুন অর রশিদ।
এ সময় বক্তব্য রাখেন, জামায়াতের গফরগাঁও উপজেলা আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল, পাগলা থানা আমির মাওলানা ইমদাদুল হক, শিবিরের ময়মনসিংহ জেলা সভাপতি শরিফুল ইসলাম হামিম, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক ভিপি ও আহত জুলাই যোদ্ধা আব্দুল্লাহ মিনহাজ, মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ।
Comments
Post a Comment