HMPV
এইচএমপিভি প্রথম শনাক্ত হয় ২০০১ সালে। বিশ্বে এই ভাইরাস বহু বছর ধরেই ছড়িয়ে রয়েছে। শীতে ও বসন্তের শুরুতে এই ভাইরাসের সংক্রমণের প্রবণতা বেশি দেখা যায়।
হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নতুন কোনও ভাইরাস নয়। ২০০১ সালে প্রথম এই ভাইরাসকে শনাক্ত করা হয়। বহু বছর ধরেই এই ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে।
সম্প্রতি চিনে এইচএমপি ভাইরাসের একটি রূপের কারণে অনেকে সংক্রমিত হচ্ছেন। তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে ভারত-সহ বিশ্বের অন্য প্রান্তের সাধারণ মানুষের মনেও। এরই মধ্যে সোমবার ভারতে পাঁচ শিশুর এইচএমপিভি সংক্রমণের খবর পাওয়া যায়। প্রত্যেকেই শিশু হওয়ায় উদ্বেগ আরও বৃদ্ধি পায় দেশবাসীর মনে। কেন্দ্র থেকে অবশ্য ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, চিনে ভাইরাসের যে রূপটি ছড়িয়ে পড়েছে, তার সঙ্গে এ দেশের কোনও যোগ নেই।
যে কোনও বয়সের মানুষই এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। শীতকালে এবং বসন্তের শুরুর দিকে এই ভাইরাস সংক্রমিত হওয়ার প্রবণতা বেশি থাকে। বস্তুত, চিনও সেখানে ছড়িয়ে পড়া সংক্রমণকে একটি ‘শীতকালীন সংক্রমণ’ হিসাবে ব্যাখ্যা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-ও সংক্রমণের পরিস্থিতি নিয়ে পদক্ষেপ করেছে।
Comments
Post a Comment