ময়মনসিংহে প্রশ্নফাঁস চক্রের ২ সদস্য আটক

ময়মনসিংহের ভালুকা ও ফুলবাড়িয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাবের সহকারি পুলিশ সুপার হাফিজুল ইসলাম বাবু জানান, প্রশ্নফাঁসকারী চক্রের কয়েকজন সদস্য আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগেই সংগ্রহ ও ফাঁস করার পরিকল্পনা করছে- এমন তথ্য পাওয়া যায়।
পরে এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার ভালুকার উপজেলার লবনকোঠা এলাকা থেকে আশিকুর রহমান রনি ঢালিকে (১৮) আটক করা হয়।
এছাড়াও ফুলবাড়িয়া উপজেলার আছিম ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে আরেক সদস্য মনিরুজ্জামান তুহিনকে (১৫) আটক করে র্যাব।
Comments
Post a Comment