আমিরাত প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড

গত বছরে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন দিরহামে দাঁড়িয়েছে, যা বিগত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি।

রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রাখতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে, যার অংশ হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সিআইপি মর্যাদা প্রদান করা হচ্ছে। ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট ৮৬ জন প্রবাসী বাংলাদেশি সিআইপি নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ৪১ জনই সংযুক্ত আরব আমিরাতের।

এই অর্জনকে আরও সুসংহত করতে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস নির্বাচিত সিআইপিদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে। সেখানে রেমিট্যান্স যোদ্ধাদের সাফল্যের গল্পের পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথাও উঠে আসে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত তারেক আহমেদ, কনসাল জেনারেল রাশেদুজ্জামান এবং দূতাবাসের ডেপুটি ইনচার্জ শাহনাজ পারভীন রানু উপস্থিত ছিলেন। তারা সিআইপিদের কমিউনিটি গঠন ও অসহায় প্রবাসীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। তবে সিআইপিরা অভিযোগ করেন, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তারা নানা ধরনের হয়রানি ও লাঞ্ছনার শিকার হন, যা দূর না করলে দেশে বিনিয়োগ করা কঠিন হয়ে পড়বে।

Comments

Popular posts from this blog

উৎকর্ষের বিকাশ: ওয়ান-স্টপ কর্পোরেট সলিউশন হিসেবে বাংলাদেশে প্রবেশ করল কিউ কিউ এশিয়া লিমিটেড।